চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পরিবর্তন, ইবাদতের অভিষেক, বাঁচা-মরার লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা সাক্ষাৎ করছে, মাঠে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতলে সুপার ফোরের টিকিট, হারলে বাজবে বিদায়ঘণ্টা— এমন বাঁচা-মরার সমীকরণের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের দল। এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারা একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে হারের পর ঢেলে সাজানো একাদশে বাদ পড়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তাদের জায়গায় এসেছেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

সবশেষ ম্যাচের একাদশ থেকে আরেক পরিবর্তন পেস বোলিংয়ে। পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় ২০ ওভারের ক্রিকেটে অভিষেক হল পেসার ইবাদত হোসেনের। লঙ্কান দলেও এসেছে একটি পরিবর্তন। মাথিশা পাথিরানার জায়গায় অভিষেক হল বোলার আসিধা ফার্নান্দোর।

টি-টুয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। এপর্যন্ত ১২ ম্যাচে লড়েছে দুদল। বাংলাদেশ জিতেছে ৪টিতে, বাকি ৮টিতে হার। সর্বশেষ ৬ লড়াইয়ে আবার দুদল সমানে সমান, তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নিজেদের সবশেষ ৫ ম্যাচে আবার চারটিতেই হেরেছে উভয় দল।

আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে শুরু হয়েছে শ্রীলঙ্কার। গ্রুপের আরেক দল বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। রশিদ-নবীদের কাছে টাইগার দল মেনেছে ৭ উইকেটে হার। সুপার ফোরের পথে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটা তাই পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

Tags: এশিয়া কাপ ২০২২বাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

বিএনপি প্রতিপক্ষ হিসেবে পুলিশকে বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

Next Post

গণসংগীত দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুমের ইতি

Next Post
চ্যানেল আই অনলাইন এর গানের পরিবেশনা, মহিলা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংগীত দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুমের ইতি

বিএনপি নেতারা ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪ বছরে এসে বিএনপি বড় চ্যালেঞ্জের মুখোমুখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT