চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্যের সামনে চেয়ারম্যানকে কুপিয়ে জখম, ওসিসহ বহু আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 17, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, পটুয়াখালী
A A
জনতা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং বাউফল থানার ওসি আল মামুনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সেসময় স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের সামনে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন। এ কারণে কয়েক দিন থেকেই বাউফল পৌরশহরে উত্তেজনা বিরাজ করছিল।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য পৌরশহরে পুলিশের টহল জোরদার করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আ স ম ফিরোজ ও আবদুল মোতালেব হাওলাদার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে দলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে থাকেন। সাড়ে ১০টার দিকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আবদুল মোতালেবের নেতৃত্বে একটি মিছিল জনতা ভবনের দিকে রওয়ানা দেয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে আসা মাত্র পুলিশ বাধা দেয়। পুলিশ সহিংসতা এড়াতে আবদুল মোতালেবকে দলীয় কার্যালয় জনতা ভবনে যেতে নিষেধ করে।

বিষয়টি নিয়ে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা চলে। এরপর তার সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, লাঠিসোটা নিক্ষেপ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া দেয়।

এ সময় দফায় দফায় পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সংর্ঘষে ওসি আল মামুন, এসআই মনিরুজ্জামান, এসআই আবুল বাশার, এসআই হাসান, এসআই হুমায়ন, এএসআই শাহীন, কনস্টেবল রবিউল, কনস্টেবল ইফাত, আওয়ামী লীগ কর্মী রিপন মেম্বার, বেল্লাল, হাসান, পলাশ দাস, জলিল মুন্সি, রাজিব, জাহিদ, অমল চন্দ্র ও গৌতমসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।

একপর্যায়ে পুলিশ কিছুটা পিছু হটার পর উপজেলা চেয়ারম্যান ২-৩ জন কর্মী নিয়ে জনতা ভবনের দিকে রওয়ানা দেন। তখন ফিরোজের কয়েকজন সমর্থক আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে সাংসদ ফিরোজের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পৌরশহরে বিশাল মিছিল বের করেন। ঘটনার পর পৌরশহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা চেয়ারম্যানের সমর্থক বাউফল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বলেন, আমাদের নেতা আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল আওয়ামী লীগ কার্যালয়ে জনতা ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদের গেটের সামনে বাধা দেয়। এ সময় আ স ম ফিরোজ এমপির কয়েক’শ নেতাকর্মী এসে আমাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আবদুল মোতালেব হাওলাদারসহ তার অনুসারীরা গুরুতর আহত হন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে আ স ম ফিরোজ এমপি সমর্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ পরিবেশে সবাই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করবে; কিন্তু হলো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, একাধিকবার উভয় গ্রুপের সঙ্গে আলোচনা করেছি; কিন্তু অবশেষ যা হলো তা লজ্জাকর।

Previous Post

ক্ষুব্ধ ডিএমপি কমিশনার

Next Post

পিরোজপুরে যাত্রীবাহী বাস-নছিমনের সংঘর্ষ, নিহত ২

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত বোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরে যাত্রীবাহী বাস-নছিমনের সংঘর্ষ, নিহত ২

আলভারেজ ম্যানসিটিতে চুক্তি বাড়ানোর পর উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিতে চুক্তি বাড়ালো বিশ্বকাপজয়ী আলভারেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT