চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিতে চুক্তি বাড়ালো বিশ্বকাপজয়ী আলভারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 17, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আলভারেজ ম্যানসিটিতে চুক্তি বাড়ানোর পর উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ থেকেই ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলছেন বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজ। সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডের পজিশনে খেলায় শুরুর একাদশে কম দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। সে কারণে অবশ্য গুঞ্জন উঠেছিল জায়ান্ট ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জন উড়িয়ে সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আলবিসেলেস্তে তারকা।

আলভারেজকে দলে রাখতে নতুন চুক্তি প্রস্তাব করে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটি। সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন আলভারেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সিটির জার্সিতে হালান্ডের দুর্দান্ত ফর্মের কারণে সিটির একাদশে সুযোগ হচ্ছে না আলভারেজের। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৩৩টি ম্যাচ। গোল করেছেন ১০টি।

২০২২ সালের জানুয়ারিতে একবছরের চুক্তিতে রিভারপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আলভারেজ। সিটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন প্রায় পাঁচ বছর। সেই সঙ্গে বেড়েছে বেতনও।

চুক্তি নবায়নকে গর্বের সঙ্গেই দেখছেন আলভারেজ। বলেছেন, ‘এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই গর্বের ব্যাপার। সিটি আমার ওপর অনেক ভরসা করেছে যেটা সত্যিই দুর্দান্ত। প্রথম মৌসুমে আমি এখানে অনেক খুশি। আমার আরও অনেক কিছু আছে ক্লাবকে দেয়ার মতো। আমি জানি আমি আরও ভালো করতে পারবো। সিটিকে আমার প্রতিভার সবটুকু উজাড় করে দিতে পারবো।’

Tags: আর্জেন্টিনাআলভারেজইপিএলকাতার বিশ্বকাপ-2022ম্যানসিটিসিটিজেন
Previous Post

পিরোজপুরে যাত্রীবাহী বাস-নছিমনের সংঘর্ষ, নিহত ২

Next Post

করোনা শনাক্ত ৫

Next Post
করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শনাক্ত ৫

শিশুদের আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি ও শিশু শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের আবৃত্তিতে বঙ্গবন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT