চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে সরকারি উচ্চ কর্মকর্তা দাবি করে হাতিয়ে নিতেন টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 05, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
আটক ব্যক্তি পুলিশের হেফাজতে, তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মো. মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (৪ অক্টোবর) নীলফামারী এলকা থেকে মো. মনোয়ার হোসেন ওরফে বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন (অপারেশনস) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন: চলতি বছরের সেপ্টেম্বরে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের উপর তাকে নজরদারি দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায়। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেনের দেয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে প্রতারক আরো ৭০ হাজার টাকা দাবি করলে তার সন্দেহ হয়।

একইদিন ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনারকে (ভূমি) তার অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করে ঐ সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে ওই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা দাবি করে।

ছানোয়ার হোসেন বলেন: মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় প্রদান করা ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়াই তার পেশা। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারকের প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে।

তিনি বলেন: আসামির বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরো দুইটি গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত আছে।এছাড়াও সরকারি কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজ ডিএমপির নিউমার্কেট থানায় মামলা (নং-৪) দায়ের করা হয়েছে।

Tags: এটিইউ
Previous Post

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ৭ শিক্ষক-শিক্ষার্থী

Next Post

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

Next Post
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কনওয়ে-রাচিনের সেঞ্চুরি, জয়ের পথে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT