দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৫ জন এবং এর বাইরে ৪ জন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৫ জনে।
আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬’শ ১৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬৩৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন হাসপাতালে ১৯’শ ৮৪ জন।









