চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম কাস্টমস হাউসে দুইদিনের কর্মবিরতি শুরু

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
1:38 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in অর্থনীতি, চট্টগ্রাম, জনপদ
A A
কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। মূলত কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারাদেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে কাস্টমস হাউসের সামনে সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বাতিল সহ মোট ৮ দফা দাবিতে সারাদেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) বিজনেস বাংলাদেশকে বলেন, সোমবার, ৩০ জানুয়ারি সকাল থেকে কর্মবিরতি পালন করছি আমরা। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারাদেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। এসব দাবিতে দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি। দাবি পূরণে এনবিআর আশানুরূপ পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় দুইদিন পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, লাইসেন্সিং বিধিমালার কিছু বিধিবিধান সংশোধন, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বাতিল বিষয়ে ফেডারেশনের প্রস্তাবনা অনুসারে সংশোধন করার দাবি আদায় না হলে আগামীতে নতুন কর্মসূচি দেবে ফেডারেশন।

Previous Post

টেকনাফ বন্দরে ব্যবসায়ীদের অব্যাহত ধর্মঘটে অচলাবস্থা

Next Post

সালাম মুর্শেদীর বাড়ি: দুটি ভিডিও সরাতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম মুর্শেদীর বাড়ি: দুটি ভিডিও সরাতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ

প্রধানমন্ত্রী তৃণমূলের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT