চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী তৃণমূলের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজউকের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজধানী কেন্দ্রিক নয় বরং তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এসব উন্নয়ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনা পার্কস্থ রমনার বটমূলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

উদ্বোধন করা ওইসব প্রকল্পের মধ্যে রয়েছে, আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দিবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ২০২৩ সালে বিশ্বে মন্দার প্রভাব সবচেয়ে প্রকট হবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা ই-গভার্নেন্স চালু করবো, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করবো।

গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ণ কর্তৃপক্ষের তিনটি এবং রাজউকের দুটি প্রকল্প রয়েছে। স্থাপত্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

Tags: উদ্বোধনশেখ হাসিনা
Previous Post

সালাম মুর্শেদীর বাড়ি: দুটি ভিডিও সরাতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ

Next Post

৩৩ আসনে একাই প্রার্থী হবেন ইমরান খান

Next Post
ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ আসনে একাই প্রার্থী হবেন ইমরান খান

বর্ধমানে গেইলকে দেখতে হাজারো দর্শকের হুড়োহুড়ি, ভিড় জমেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ধমানে গেইলকে দেখতে দর্শকদের হুড়োহুড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT