চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা সাত হারে আসর শেষ সিলেটের, প্লে-অফে চিটাগং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন পরাজয়ে আসর শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। পরের দুটি ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। তবে ছন্দ হারায় দ্রুতই। এরপর আর জয়ের মুখ দেখেনি চায়ের র‌াজ্যের দলটি। আসরে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচেও চিটাগং কিংসের কাছে হেরে গেছে আরিফুল হকের দল। সিলেটকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় দল হিসেবে আসরে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং।

টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। পরে ফরচুন বরিশাল, দলটি ইতিমধ্যেই কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং। দলটির সামনে এখন কোয়ালিফায়ারে খেলার সুযোগ রয়েছে। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশালের। গতবারের চ্যাম্পিয়নদের হারাতে পারলে রংপুরকে টপকে দুইয়ে উঠবে চিটাগং। রংপুরের ৮ জয়ে ১৬ পয়েন্ট, বরিশালকে হারালে চিটাগংয়ের পয়েন্টও হবে ১৬। তখন আগে থেকে রানরেটে এগিয়ে থাকা চিটাগং প্রথম কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে।

মিরপুরে বৃস্পতিবার দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় সিলেট। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৯৬ রান তোলে চিটাগং। জবাবে নেমে ১৫.২ ওভারে ১০০ রানে গুঁড়িয়ে যায় সিলেটের ইনিংস। টানা আট হারে টেবিলের তলানিতে থেকে আসর শেষ হল সিলেটের। ১২ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে তারা।

আগে ব্যাটে নামা চিটাগংয়ের হয়ে ফিফটি করেছেন দুজন। এক চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে ৫২ রান করেন খাজা নাফি। তিন ছক্কা ও দুই চারে ৩৮ বলে ৫২ রান করেন মোহাম্মদ মিঠুন। শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ৩৮ রান করেন। শেষদিকে খালেদ আহমেদের ব্যাট থেকে আসে ১৩ বলে অপরাজিত ২৫ রান।

সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সামিউল্লাহ শেনওয়ারি ও রুয়েল মিয়া।

জবাবে নেমে ১৯ রানের বেশি ইনিংস খেলতে পারেননি সিলেট ব্যাটারদের কেউ। সর্বোচ্চ সংগ্রহটা আসে জাকির হাসানের ব্যাট থেকে, ১২ বলে। রনি তালুকদার ১২ বলে ১৭, জাকের আলি ২৩ বলে ১৭, নাহিদুল ইসলাম ১০ বলে ১৪ এবং আরিফুল হক ৯ বলে ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

চিটাগংয়ের হয়ে বল হাতে দারুণ করেছেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। শরিফুল ৩.২ ওভারে ৫ রান খরচায় ৪ উইকট এবং খালেদ ৩ ওভারে ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। রাহাতুল ফেরদাউস নেন এক উইকেট।

Tags: খালেদচিটাগংবিপিএল ২০২৫লিড স্পোর্টসশরিফুলসিলেট
Previous Post

বাণিজ্য মেলায় সংঘর্ষে আহত ২২, পুলিশের লাঠিচার্জ

Next Post

নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

Next Post
তারেক রহমান নির্বাচনের গুরুত্ব বোঝাচ্ছেন, জনসমাগমের মাঝে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পতাকা ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করছে সুইজারল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT