চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় সংঘর্ষে আহত ২২, পুলিশের লাঠিচার্জ

আটক ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বাণিজ্য মেলায় সংঘর্ষে আহত ২২, পুলিশ লাঠিচার্জ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করেন।

ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুইজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার জের ধরে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এ সময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন।

নারায়ণগঞ্জ জেলা ’গ’সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tags: আটক ২বাণিজ্য মেলাসংঘর্ষ
Previous Post

জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে: তারেক রহমান

Next Post

টানা সাত হারে আসর শেষ সিলেটের, প্লে-অফে চিটাগং

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা সাত হারে আসর শেষ সিলেটের, প্লে-অফে চিটাগং

তারেক রহমান নির্বাচনের গুরুত্ব বোঝাচ্ছেন, জনসমাগমের মাঝে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT