চীন আগামী বছর ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
শি জিনপিং বলেন, ২০২৭ সালে চীন ব্রিকসের সভাপতির দায়িত্ব নেবে এবং একই বছর ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
বর্তমানে ব্রিকসের সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত চলছে।
সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, ইউক্রেন সংঘাত, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। শি জিনপিং ব্রিকসকে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে জোটটির ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।









