চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:07 পূর্বাহ্ন 07, মার্চ 2024
in - সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতি ও অন্যান্য অতিথিরা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে “স্মৃতি চিরঞ্জীব” স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করার সময় প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও এসকে এম তোফায়েল হাসান (বিচার) ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘৭ই মার্চ উপলক্ষ্যে প্রথম বারের মতো সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফুল দিয়ে জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

১৯৭১ সালের এই দিনের পড়ন্ত বিকেলে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৮ মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেন, সেই সাথে দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

Tags: প্রধান বিচারপতিবঙ্গবন্ধুসুপ্রিম কোর্ট
Previous Post

সৌম্যর নট আউট বিতর্ক: স্পাইক ছিল বলছে লঙ্কানরা

Next Post

সৌম্যর নট আউট বিতর্ক: যা বলেছেন শান্ত 

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর নট আউট বিতর্ক: যা বলেছেন শান্ত 

আধুনিক মিডিয়া ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ইনস্টিটিউটে আ্যডভান্সড মিডিয়া ম্যানেজমেন্ট পাঠ্যধারার সনদপত্র বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT