জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ৪ সপ্তাহব্যাপী আ্যডভান্সড মিডিয়া ম্যানেজমেন্ট পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ মার্চ বুধবার বেলা ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন কারিগরি কৌশল ও আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে দেশের প্রথিতযশা গণমাধ্যম ব্যাক্তিবর্গ সেশন পরিচালনা করেন।
সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা মিডিয়া ম্যানেজারদের স্মার্ট প্রযুক্তি নির্ভর কারিগরি কৌশল গ্রহণে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে অবদান রাখার আহবান জানান।
বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের কর্মকর্তাগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৪ সপ্তাহব্যাপী এই কোর্সটিতে বিংশ শতাব্দীতে ব্যবস্থাপনা, বাংলাদেশে মিডিয়ার চ্যালেঞ্জ, কনভারজিং মিডিয়া, ফ্যাক্ট-চেকিং, ভিশন ২০২১, স্মার্ট বাংলাদেশ, নেগোসিয়েশন টেকনিক বিষয়ে সেশন পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জনাব জাফর রাজা চৌধুরী, সাবেক রেজিস্ট্রার, বাংলাদেশ কপিরাইট অফিস। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কোর্স সমন্বয়ক সাইফুন্নাহার তন্বীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স উপদেষ্টা ড. মো. মারুফ নাওয়াজ, কোর্স পরিচালক মোহাম্মদ আবু সাদেক, প্রশিক্ষণার্থী প্রেম গোপাল হালদার ও মো. হারুন আল রশিদ।









