চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি, শিল্প সাহিত্য
A A
প্রধান উপদেষ্টা বইমেলার উদ্বোধন করেন, বিশাল জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একুশের টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে, ছাত্র-জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। মেলার গুণগত মান বৃদ্ধিতে সেরা লেখক ও প্রকাশকদের জন্য পুরস্কার চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করেন। এর আগে প্রধান উপদেষ্টা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম এ বইমেলা চলবে। প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে প্রাণের বইমেলা।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানান, এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

অমর একুশে বইমেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘মেট্রোরেল স্টেশনের কাছাকাছি হওয়ায় বহির্গমন গেটটি মন্দিরের গেটের কাছাকাছি সরানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কাছে প্রবেশ ও বের হওয়ার জন্য চারটি পয়েন্ট থাকবে।’

দর্শনার্থীদের জন্য বইমেলা উপভোগ্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব আরোপিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ঢাবি প্রক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। শৃঙ্খলা বজায় রাখার জন্য ঢাবি কর্তৃপক্ষ মেট্রোপলিটন ট্রাফিকের সহযোগিতায় ক্যাম্পাস এলাকার ভেতরে যানবাহন পার্কিংয়ের অনুমতি দেবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাবি কর্তৃপক্ষ বইমেলার পার্কিং গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ উন্মুক্ত করেছে।

Tags: অমর একুশে বইমেলাড. মুহাম্মদ ইউনূস
Previous Post

শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

Next Post

হেরেই শেষ ঢাকার, রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরেই শেষ ঢাকার, রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

নেপালের পাহাড়ের সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মতো অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT