চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরেই শেষ ঢাকার, রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লে-অফে আগেই তিন দল নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে শেষ চারে ওঠার লড়াইটা ছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের। আসরে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারের যাত্রা নিশ্চিত করেছে খুলনা। ছিটকে গেছে দুর্বার রাজশাহী।

দুর্বার রাজশাহী লিগপর্ব শেষ করেছিল ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে। তিন দলের প্লে-অফ নিশ্চিতের পর খুলনার বাকি ছিল দুই ম্যাচ, পয়েন্ট ৮। অর্থাৎ, হারলেই বাদ এমন সমীকরণ মাথায় রেখে রংপুর রাইডার্সকে হারায় খুলনা। তাতে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখে শনিবার ঢাকার বিপক্ষে নামে দলটি। এবারও সমীকরণ- জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে বোলারদের দাপটের পর ব্যাট হাতে উজ্বল মেহেদী হাসান মিরাজ। তার অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা।

ঢাকাকে হারানোর পর ১২ ম্যাচে খুলনার পয়েন্ট রাজশাহীর সমান ১২। তবে রাজশাহীর (-১.০৩০) চেয়ে রানরেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রূপসাপাড়ের দলটি (০.১৮৪)। শেষ চারে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংসের সঙ্গী হল খুলনা। অন্যদিকে ১২ ম্যাচে কেবল তিন জয় নিয়ে আসর শেষ করেছে ঢাকা ক্যাপিটালস।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরে লিগপর্বে শেষ দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৩ রান তোলে ঢাকা ক্যাপিটালস। জবাবে নেমে ১৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা।

আগে ব্যাটে নামা ঢাকাকে উড়ন্ত শুরু এনে দেন তানজিদ তামিম। ৭ ছক্কা ও এক চারে ৩৭ বলে ৫৮ রান করেন এ ওপেনার। বাকিদের ব্যর্থতায় ১২৩ রানে থামতে হয় ঢাকাকে। বাকিদের মধ্যে সাব্বির রহমান ১৭ বলে ২০ রান এবং মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ রান করেন।

খুলনার হয়ে হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্তো দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে শুরুতেই দুই ব্যাটার হারায় খুলনা। নাঈম শেখ ও আফিফ হোসেন ফিরে যান রানের খাতা না খুলে। ওপেনিংয়ে নামা মিরাজ একাই টেনে নেন দলকে। মাঝে অ্যালেক্স রোস ১৯ বলে ২২ রানে এবং উইলিয়াম বোসিস্তো ২০ বলে ১৮ রানে ফিরে যান। পরে মোহাম্মদ নাওয়াজকে নিয়ে জয় নিশ্চিত করেন মিরাজ। খুলনা অধিনায় পাঁচটি চার ও চারটি ছক্কায় ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। নাওয়াজ করেন ৪ বলে ৬ রান।

ঢাকার হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। রহমত আলি নেন এক উইকেট।

Tags: খুলনাঢাকাপ্লে-অফবিপিএল ২০২৫মিরাজরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Next Post

মানুষের মতো অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড়!

Next Post
নেপালের পাহাড়ের সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মতো অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড়!

বৃহৎ জনসমাগমে জামায়াত সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী প্রতিশোধে বিশ্বাসী না: ডা. শফিকুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT