চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সভাপতি পেল ছায়ানট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 28, জুন 2025
in বিনোদন
A A
নতুন সভাপতি পেল ছায়ানট অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সংস্কৃতির পথিকৃৎ ও ছায়ানটের দীর্ঘদিনের সভাপতি সন্‌জীদা খাতুনের মৃত্যুর তিন মাস পর তার হাতে গড়া সাংস্কৃতিক সংগঠনটি পেল নতুন নেতৃত্ব। নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সারওয়ার আলীকে এবার পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দিয়েছে ছায়ানট।

শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনর্গঠন করা হয়। এ সভায় সভাপতির পদে সারওয়ার আলীর নাম ঘোষণা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল আনাম শাকিল এবং পার্থ তানভীর নভেদ্। সাধারণ সম্পাদক হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করবেন লাইসা আহমদ লিসা। যুগ্ম-সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান, কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমীন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন: মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল কাওসার দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী।

সভায় প্রয়াত সন্‌জীদা খাতুন ও নুরুন্নাহার আবেদীনের জায়গায় ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন সাঈদা কামাল ও রুচিরা তাবাস্‌সুম নভেদ্‌।

সভায় ছায়ানটের সাংস্কৃতিক আদর্শ ও লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলা হয়, বাঙালির জাতিসত্তা, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির ভিত্তিতে একটি সহনশীল সমাজ গঠনে ছায়ানট অবিচল। এছাড়া, বাংলা গানের শুদ্ধ চর্চা ও বিস্তারে আরও গতি সঞ্চারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে সভায় গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানো হয় এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সন্‌জীদা খাতুন ২৫ মার্চ ২০২৫ সালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর মাত্র দশ দিন আগে তিনি ৯২ বছর পূর্ণ করেছিলেন। তার দেহ দান করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য।

১৯৯৯ সালে সুফিয়া কামালের মৃত্যুর পর ছায়ানটের সভাপতির দায়িত্ব নেন সন্‌জীদা খাতুন। তিনিই ছিলেন সংগঠনের দ্বিতীয় সভাপতি। তার পর ছায়ানটের তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ডা. সারওয়ার আলী।

Tags: ছায়ানটলিড বিনোদনসন্জীদা খাতুনসুফিয়া কামাল
Previous Post

শহীদদের স্মরণে ১ জুলাই থেকে ৬ আগস্ট বিএনপির নানা কর্মসূচি

Next Post

নিউ ইয়র্কে মোমেনার ‘গোধুলিবেলায়’

Next Post
নিউ ইয়র্কে মোমেনার ‘গোধুলিবেলায়’ নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে মোমেনার ‘গোধুলিবেলায়’

শেফালি, জনপ্রিয়তা ও অন্তরালের গল্পের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেও কেন অন্তরালে ছিলেন শেফালি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT