চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেও কেন অন্তরালে ছিলেন শেফালি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 28, জুন 2025
in বিনোদন
A A
শেফালি, জনপ্রিয়তা ও অন্তরালের গল্পের কেন্দ্রবিন্দু. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭২ সালের ‘কাঁটা লাগা’ গানটি ২০০২ সালে রিমিক্স করেছিলেন ডিজে ডল। সেই মিউজিক ভিডিওতে প্রথম দেখা যায় শেফালি জারিওয়ালাকে। সেই সময় তার অভিব্যক্তি ও বুকের ট্যাটু নিয়ে বিস্তর সমালোচনা হয়।

কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছেও হঠাৎই অন্তরালে চলে যান শেফালি। নিজের ইচ্ছাতেই কাজ কমিয়ে দিয়েছিলেন। যার নেপথ্যে ছিল এক জটিল রোগ।

জানা গেছে, তার বয়স যখন ১৫, তখন থেকেই লড়ে যাচ্ছিলেন নানা অসুখে। অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, যেকোনো বিষয়ে খুব চাপ অনুভব করতেন তিনি, বিশেষ করে পরীক্ষার সময়।

সেই সাক্ষাৎকারে শেফালি বলেন, ১৫ বছর থেকে আমার মৃগী রোগ আছে। যে কারণে খিঁচুনি হয়। রয়েছে ডিপ্রেশনও। আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে জড়িত। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও বের হতে পারতাম না, আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।

শেফালি এও জানিয়েছেন, ‘কাঁটা লাগা’ সফল হওয়ার পরেও তিনি শোবিজে দূরত্ব তৈরি করেন। কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাত্‍ কখন খিঁচুনি হবে। খিঁচুনি হলে পারফরম্যান্সের মাঝে সামাল দেয়া মুশকিল। তাই মৃগীর মতো অসুখকে সামাল দিতেই সতর্ক থাকতেন তিনি। পরে অবশ্য তাকে এই অসুখ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

শেফালি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই-উতরাই পেরিয়েছেন। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে।

২০১৪ সালে শেফালি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ। মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী-অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা।

মাত্র ৪২ বছর বয়সে তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে ভক্ত অনুরাগীরা। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎই অভিনেত্রীর বুকে ব্যাথা হচ্ছিল। এরপর তাকে তার স্বামী পরাগ ত্যাগী রাতেই মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতের একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে অভিনেত্রীর মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হিসাবে বর্ণনা করেছে।

এদিকে শনিবার (২৮ জুন) সকালে শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে বেশকিছু ভিডিও সামনে আসছে যেখানে ফরেনসিক দল তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছেন।

Tags: ‘কাঁটা লাগা’ডিপ্রেশনবলিউডমিউজিক ভিডিওমৃগী রোগশেফালি জারিওয়ালা
Previous Post

নিউ ইয়র্কে মোমেনার ‘গোধুলিবেলায়’

Next Post

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা

Next Post
এনবিআর ভবনের আধুনিক স্থাপত্য ও বড় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা

বাংলাদেশের রাজনীতিবিদরা গণঅভ্যুত্থান স্মরণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT