চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ থেকে ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
1:24 অপরাহ্ন 28, আগস্ট 2024
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর বহিষ্কার প্রতিবাদে ছাত্ররা জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরাসরি যুক্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হুমকি-ধামকি, এবং নির্যাতনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে বিভাগের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম আবির উজ-জামান আবির। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন৷

বুধবার (২৮ আগষ্ট) সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জরুরি একাডেমিক সভায় তাকে বিভাগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারাদেশ ছিল আবিরের বিরুদ্ধে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. আশরাফুল আলম বলেন, তার (আবির) বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আছে, তারা সেসব অভিযোগ দিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা বিভাগে জরুরি একাডেমিক সভা ডেকে তাকে বিভাগের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে ক্লাস-পরীক্ষাসহ বিভাগের যাবতীয় কার্যক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না।

এর আগে বুধবার সকালে বিভাগের সকল ব্যাচের ক্লাস শুরু হলে ক্লাসে আসেন অভিযুক্ত শিক্ষার্থী আবির উজ-জামান৷ তাকে ক্লাসে দেখে বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে তাকে বহিষ্কারের দাবিতে বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন এবং বিভাগের চেয়ারম্যান আশরাফুল আলমকে অবরুদ্ধ করে রাখেন।

এরপর জরুরি একাডেমিক সভায় বসেন বিভাগের শিক্ষকরা। শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত শিক্ষার্থী আবিরকে বিভাগের সকল কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের সহায়তায় ক্যাম্পাস থেকে আবিরকে বের করে দেয়া হয়।

Tags: ছাত্রলীগ কর্মীজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাবহিষ্কার
Previous Post

ওটিটিতেও সেরার তালিকায় ‘কল্কি’

Next Post

ম্যানসিটি ছেড়ে নেইমারদের আল হিলালে ক্যানসেলো

Next Post
নেইমারের সঙ্গে আল হিলালে ক্যানসেলো ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি ছেড়ে নেইমারদের আল হিলালে ক্যানসেলো

বিএনপি নেতা সালাউদ্দিনের স্বাগত জানানো হচ্ছে, ফুলের তোড়া প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর পর জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT