চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর জন্মভূমিতে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:31 অপরাহ্ন 28, আগস্ট 2024
in - সেমি লিড, কক্সবাজার, রাজনীতি
A A
বিএনপি নেতা সালাউদ্দিনের স্বাগত জানানো হচ্ছে, ফুলের তোড়া প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন।

আজ বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি একটি বিমানে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী জড়ো হয়। ৩ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে হাজার হাজার নেতা-কর্মী তাকে স্বাগত জানান।

কক্সবাজার থেকে তিনি সড়ক পথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেওয়ার পর যাবেন নিজ জন্মস্থান পেকুয়াতে সেখানে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছে জেলা বিএনপি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল আগে থেকেই।

Tags: বিএনপি নেতাসালাউদ্দিন আহমেদ
Previous Post

ম্যানসিটি ছেড়ে নেইমারদের আল হিলালে ক্যানসেলো

Next Post

সার আমদানিতে যত অর্থ প্রয়োজন, দেয়া হবে: অর্থ উপদেষ্টা

Next Post
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সার আমদানিতে যত অর্থ প্রয়োজন, দেয়া হবে: অর্থ উপদেষ্টা

মরুভূমিতে সৈন্যদের লাইন, একটি কালো পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে বাড়ছে আইএস'র উপস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT