ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত প্রার্থীরা। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি প্যানেল। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই।








