চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে বাংলাদেশি ট্রলার ডুবি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:52 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নাফ নদীতে বাংলাদেশি ট্রলার ডুবে যাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রলার;সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবে গেছে। তবে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় শাহপরীর দ্বীপের বদরমোকামের গরা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে রয়েছেন সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।

ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে। তবে ট্রলারে থাকা ৭ জন জেলে কূলে ফিরে এসেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মির ধাওয়ায় এবারও মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরেকটি ট্রলারসহ ৭ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, গত ২০ দিনে ৪০ জন জেলেকে ধরে নেওয়া হয়েছে।

এনিয়ে গত ২০ দিনে ৩৩ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রোববার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে গেছে। গত বছরের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

Tags: আরাকান আর্মিবঙ্গোপসাগরমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী
Previous Post

শহিদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা

Next Post

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন ছাত্রদল প্রার্থীদের

Next Post
শহিদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন ছাত্রদল প্রার্থীদের

রাজনৈতিক নেতারা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT