চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের কপাল পোড়াতে পারে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 17, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে মাঠে খেলোয়াড়রা ছত্রভঙ্গ, বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি আইপিএলে বৃষ্টিতে ভেস্তে গেছে দুটি ম্যাচ, একটি আহমেদাবাদে অন্যটি হায়দরাবাদে। ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলা হয়েছে এক ম্যাচে। ধর্মশালাতেও হানা দিয়েছিল বৃষ্টি। এবার বেঙ্গালুরুতে রয়েছে শঙ্কা। এতে কপাল পুড়তে পারে বিরাট কোহলিদের।

শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের সময় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। সংস্থাটি বলেছে, ১৮মে সন্ধ্যা সাড়ে সাতটা (স্থানীয় সময়) থেকে বেঙ্গালুরুর কিছু অংশে দমকা হাওয়া (৪০-৫০ কিমি. বেগে) বইতে পারে। পাশাপাশি প্রবল বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে বেঙ্গালুরুর আসর সেখানেই শেষ হয়ে যাবে। কেননা প্লে-অফে খেলতে জয়ের বিকল্প নেই দলটির। অন্যদিকে ম্যাচ বাতিল হলে লাভই হবে চেন্নাইয়ের। চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি।

চলতি আইপিএলে প্লে-অফের তিনটি দল নিশ্চিত হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান র‌য়্যালসের পর প্লে-অফ নিশ্চিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। চতুর্থ দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে এগিয়ে আছে চেন্নাই। বেঙ্গালুরুসহ দৌড়ে টিকে আছে দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তিনটি দলের মধ্যে এগিয়ে আছে বেঙ্গালুরু।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বেঙ্গালুরু। দৌড়ে থাকা দিল্লি ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। লক্ষ্নৌ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে। দিল্লি ও লক্ষ্ণৌ দুদলের রানরেটই মাইনাসের ঘরে। তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে চেন্নাইকে হারাতে পারলে শেষ চারে যেতে পারে বেঙ্গালুরু। সেক্ষেত্রে অবশ্য সমীকরণ হিসেবে করতে হবে। রানরেটে কোহলিদের (০.৩৮৭) চেয়ে এগিয়ে ঋতুরাজ গায়কোয়াডের দল (০.৫৩৮)। প্লে-অফে খেলতে ২০০ রানের ম্যাচ হলে বেঙ্গালুরুকে ১১ বল হাতে রেখে অথবা ১৮ রানে জিততে হবে। নয়ত প্লে-অফে যাবে চেন্নাই।

Tags: আইপিএল ২০২৪কোহলিচেন্নাইবৃষ্টিবেঙ্গালুরুলিড স্পোর্টস
Previous Post

মা হারালেন শিল্পী মোনালি ঠাকুর

Next Post

নগদ ডিজিটাল ব্যাংক নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা দেবে: পলক

Next Post
WeHatzabar এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ ডিজিটাল ব্যাংক নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা দেবে: পলক

অযোগ্য ট্রেলার থেকে অভিনেত্রী ও অভিনেতার দৃশ্য, মনোযোগ আকর্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কতোটা মন কাড়লো ‘অযোগ্য’র ট্রেলার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT