চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতোটা মন কাড়লো ‘অযোগ্য’র ট্রেলার?

প্রকাশিত হলো প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 17, মে 2024
in বিনোদন
A A
অযোগ্য ট্রেলার থেকে অভিনেত্রী ও অভিনেতার দৃশ্য, মনোযোগ আকর্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘অযোগ্য’র ট্রেলার। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন এই ছবির মাধ্যমে জুটিবদ্ধ প্রসেনজিৎ ও ঋতুপর্ণা! এটি এই জুটির ৫০তম সিনেমা!

সম্পর্কের বাঁধন ঠিক কেমন হওয়া উচিত, সেটাই যেন উঠে এলো ‘অযোগ্য’র ট্রেলারে। কাঁচা-পাকা দাড়ি, পরিপাটি সাজ আর তীক্ষ্ণ চাহনিতে প্রসেনজিৎ-এর মুখে ‘একটা বয়সের পর দাম্পত্য থার্মোকলের মত হালকা হয়ে যায়।’-সংলাপ মন ছুঁয়ে গেল দর্শকদের।

সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর আলগা চুলে দেখা মিলল ঋতুপর্ণা সেনগুপ্তর। ছবিতে ঋতুপর্ণার প্রাক্তন হিসাবে দেখা মিলবে প্রসেনজিৎ-এর। পর্দাতেও তার অভিনীত চরিত্রের নাম প্রসেনজিৎ। ট্রেলারের শুরুতেই উঠে এল নায়িকার প্রাক্তন ও বর্তমানের কথোপকথন। বর্তমান স্বামী রক্তিমের চরিত্রে রয়েছেন শিলাজিৎ মজুমদার।

স্বামীর চাকরি চলে যাওয়ায় হঠাৎ সংসারের সমীকরণ বদলে যায়। ‘হাউস হ্যাজব্যান্ড’ হয়ে দিন কাটানোর যন্ত্রণা তিলে তিলে শেষ করছে রক্তিমকে। ছবিতে প্রসেনজিৎকে ঘিরে রয়েছে রহস্যের বেড়াজাল। প্রাক্তন প্রেমিকার স্বামীর সঙ্গে আলাপচারিতায় জমে ওঠে গল্প। ট্রেলারের ঝলকেই সব অঙ্কের হিসেব মেলেনি যদিও।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে দেখা যাবে শিলাজিত, লিলি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যকেও। আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি।

Tags: অযোগ্যঋতুপর্ণাট্রেলারপ্রসেনজিৎলিলি চক্রবর্তী
Previous Post

নগদ ডিজিটাল ব্যাংক নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা দেবে: পলক

Next Post

মির্জা ফখরুল বেসামাল আক্রমণ করছে: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল বেসামাল আক্রমণ করছে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রা, শাহজালাল বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT