চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের সমাপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 12, জুলাই 2025
in বিনোদন
A A
চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের একটি সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুক্রবার অনুষ্ঠিত হলো ভাবনগর ফাউন্ডেশন আয়োজিত ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ এই আয়োজনে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা, পুনর্জাগরণের আসর এবং উৎসবের সমাপনী আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী এই আয়োজনের প্রথম অংশে ছিল চর্যাপদ গানের প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন সাধিকা সৃজনী তানিয়া, যিনি আদিভাষায় পরিবেশন করেন কাহ্নুপা রচিত চর্যাপদের ১০সংখ্যক পদ; শাহ আলম দেওয়ান, যিনি সমকালীন বাংলায় পরিবেশন করেন ১১সংখ্যক পদ; এবং বাউল অন্তর সরকার, যিনি উপস্থাপন করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান রচিত একটি চর্যা-গীতি। কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীরা ছাড়াও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কিথ ই কান্তু এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় শুরু হয় চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর। শুরুতেই সমবেত কণ্ঠে পরিবেশিত হয় লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ “কাআ তরুবর”। এরপর একে একে মঞ্চে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধকশিল্পীরা। পরিবেশনায় অংশ নেন চুয়াডাঙ্গার আব্দুল লতিফ শাহ, পাবনার ফকির আবুল হাশেম, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ, পটুয়াখালীর আনিস মুন্সী, ঝিনাইদহের ফতেহ কামাল, জামালপুরের হেলাল উদ্দিন, কিশোরগঞ্জের অন্ধ আল আমিন সরকার পিপাসী, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, বরিশালের শাহ আলম দেওয়ান, নাটোরের ফারুক নূরী, নেত্রকোণার মিনা পাগলী, কিশোরগঞ্জের সিদ্দিক ফকিরসহ অনেকে। সংগীতে সঙ্গত করেন হাসান মিয়া, জাকির চিশতি ও নজরুল ইসলাম রানা।

উৎসবের শেষ অংশে চর্যাপদ গানের পুনর্জাগরণে এক যুগ ধরে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকারকে। পাশাপাশি কর্মশালার অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সনদপত্র।

চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের শেষ দিন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ সমাপনী ভাষণে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, “চর্যাপদের পুনর্জাগরণ কেবল সাংস্কৃতিক চর্চা নয়, এটি বাংলার আত্ম-উপস্থিতির পুনর্পাঠ। সহজিয়া ধারার এই সংগীত র‍্যাডিকাল মুক্তির ভাষা—যেখানে দেহ, ভাব ও ঈশ্বর একসূত্রে গাঁথা। এই চেতনা থাকলে চর্যাপদ আর ‘এক্সোটিক প্রাচ্য’ হিসেবে দেখা হবে না, বরং তা বাংলার নিজস্ব দর্শন ও চিন্তার ঐতিহ্যে শক্তিশালীভাবে উপস্থিত থাকবে।”

অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াও তার বক্তব্যে বাংলার প্রাচীন জ্ঞানচর্চার ধারায় চর্যাপদের গুরুত্ব তুলে ধরেন। সমগ্র আয়োজনে ভাবনগর ফাউন্ডেশনের কর্মীদের আন্তরিকতা ও দর্শকদের আগ্রহ চর্যাপদ পুনর্জাগরণে নতুন আশার সঞ্চার করে।

Tags: উৎসবগানফরহাদ মজহারবাউললিড বিনোদনসংগীত
Previous Post

‘প্রেমিকাকে নিয়ে ছেলে কাঠমান্ডু যেন না যায়, ফ্লাইটে বোমা আছে বলে মায়ের ফোন

Next Post

নিয়ম ভাঙায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

Next Post
ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়রা ইউরোপা লিগ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ম ভাঙায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

বৈঠকে বসে একজন প্রবীণ ব্যক্তি, পেছনে মার্বেল প্যানেল ও টেলিভিশন স্ক্রিন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'বন্যায় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান খোঁজা হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT