চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্যায় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান খোঁজা হবে’

রবিউল হক রবি by রবিউল হক রবি
2:31 অপরাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
বৈঠকে বসে একজন প্রবীণ ব্যক্তি, পেছনে মার্বেল প্যানেল ও টেলিভিশন স্ক্রিন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর ভুক্তভোগী জনগণের সঙ্গে আলোচনা করেই টেকসই সমাধান খোঁজা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটি ন্যায্যভাবে হচ্ছে কি না, তা দেখার অধিকার জনগণের রয়েছে। এজন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

ফারুক ই আজম বলেন, যারা সরকারি অর্থ ব্যয় করেন, তাদের জবাবদিহি করতে হবে। কাজের মান খারাপ হলে কেন হলো— তা জানতে হবে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতার অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত শিল্পায়ন ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেনীতে যে স্থানে অতীতে বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেখানেই আবারও ভাঙন দেখা দিচ্ছে— কেন এমন হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, ফেনীর ভুক্তভোগী জনগণের সঙ্গে আলোচনা করেই টেকসই সমাধান খোঁজা হবে। নদীর পানির গতি, ঘনত্ব, চাপে ভাঙনের সম্ভাব্যতা— সব কিছু পর্যালোচনা করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। শুধু প্রজেক্ট করে টাকা খরচ করলেই হবে না, সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে স্থানীয়ভাবে কার্যকর সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিশ্চিত না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

Tags: ত্রাণ উপদেষ্টাফারুক-ই-আজম
Previous Post

নিয়ম ভাঙায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

Next Post

১৯ ঘণ্টা পর নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Next Post
নৌকাডুবির পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ ঘণ্টা পর নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

হুমায়রার জানাজায় অংশ নেওয়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়রার জানাজায় প্রথমবার মুখ খুললেন বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT