চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in আন্তর্জাতিক
A A
ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের ছবি, রাজকীয় পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস (৭৩)। ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷

ব্রিটেনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। মা রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর। তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি।

রানি’র মৃত্যুতে এক বিবৃতিতে, রাজা বলেছেন: একজন প্রিয় রানি এবং প্রিয়তম মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি সারা দেশ, রাজ্য ও কমনওয়েলথ, এবং সারাবিশ্বের অগণিত মানুষ তার মৃত্যুকে গভীরভাবে অনুভব করবেন।

তিনি বলেন: প্রয়াত রানির প্রতি ‘যে সম্মান এবং গভীর স্নেহ রয়েছে’ এই শোক ও পরিবর্তনের সময়কালে সেটা তাকে ও তার পরিবারকে সান্ত্বনা দেবে এবং শক্তি জোগাবে।

প্রিন্স চার্লস রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন। ১৯৭০ সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থানও করেছেন তিনি। ১৯৮১ সালে ৩২ বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১৯৯২ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৭ সালে ডায়ানা ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে সাধারণ মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি।

১৬২৫ সাল থেকে শুরু করে ১৬৪৯ সাল পর্যন্ত প্রথম চার্লস এবং ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত দ্বিতীয় চার্লস ব্রিটেন শাসন করেন। প্রথম চার্লসের শাসনের অবসান হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। আর দ্বিতীয় চার্লস স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

Tags: প্রিন্স চার্লসব্রিটেনরাজা তৃতীয় চার্লসরানি দ্বিতীয় এলিজাবেথ
Previous Post

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Next Post

কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল আনুশকা: কোহলি

Next Post
ক্রিকেটার রোহিত শর্মা ব্যাট ও হেলমেট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল আনুশকা: কোহলি

ব্রিটেনের রানি এলিজাবেথের ছবি, রাজকীয় পোশাক ও সিংহাসনে বসা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT