চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল আনুশকা: কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রোহিত শর্মা ব্যাট ও হেলমেট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙতে পারেন- এ প্রশ্নের উত্তরে এক বাক্যে সবাই বিরাট কোহলির নামটাই উচ্চারণ করতেন। সেঞ্চুরি করাটাকে তিনি একসময় নিয়মে পরিণত করেছিলেন।

সুসময়ের পর মানুষের জীবনে আসে দুঃসময়। কোহলিও খারাপ সময়ের চক্রে পড়ে হাজার দিনেরও বেশি সময় পাননি সেঞ্চুরির দেখা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, হারিয়েছেন তিন ফরম্যাটের অধিনায়কত্ব। ফর্ম হারিয়ে ফেলা কোহলি দলে জায়গাটাই খুইয়ে ফেলেন কি না- সেই গুঞ্জনটাও জোরালো হয়েছিল।

সকল গুঞ্জনের সমাপ্তি টেনে রানে ফিরেছেন কোহলি। আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা যেন তার ব্যাটে ফেরাল প্রাণ। ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে থামালেন হরেক আলোচনা-সমালোচনা।

তাৎপর্যপূর্ণ শতকটি স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকাকে উৎসর্গ করেন ৩৩ বর্ষী ক্রিকেটার। ম্যাচ সেরার পুরস্কার নেয়ার সময় বলে গেলেন হৃদয় ছোঁয়া অনেক কথা।

‘আজকের দিনটি যেভাবে গেল, তার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞ। আমি একজন বিশেষ ব্যক্তির কথা উল্লেখ করেছি। আনুশকা, সে আমার এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল। আমি কারো কাছে কিছু প্রমাণ করতে মরিয়া ছিলাম না।’

‘আমি বেশ ভালো ব্যাটিং করছিলাম এবং অবদান রাখছি। কিন্তু সেটা যথেষ্ট বলে মনে হচ্ছে না। তবে আমি যেমনটা বলেছি, ঈশ্বর আমাকে অতীতে অনেক ভালো সময় উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। সেই কারণেই আমি এখনকার অবস্থানে আছি। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে, ঈশ্বর আমাদের সকলকে ভাগ্যের সবকিছু দিয়ে আশীর্বাদ করছেন। আমাদের কেবল কঠোর পরিশ্রম করতে হবে। তাই সজীব হয়ে ফিরে এলাম।’

‘টিম ম্যানেজমেন্টও এই সময়ে আমার সঙ্গে দারুণভাবে যোগাযোগ রেখেছে। তারা আমার দৃষ্টিভঙ্গি ঠিক রেখেছে। আমি যখন ফিরে আসি, তখন আমার কাছে খুব বেশি বার্তা আসেনি। তারা শুধু বলেছিল, আপনি ব্যাট করুন এবং নিজের খেলাটা উপভোগ করুন। সুতরাং এটি উপভোগের জায়গায় ফিরে আসার ব্যাপার ছিল।’

‘লোকেরা আমাকে বলতো যে, আমি এটা ভুল করছি, সেটা ভুল করছি। আমি আমার সেরা সময় থেকে সমস্ত ভিডিও বেছে নিয়ে দেখেছি। দিনের শেষে আপনি একজন ব্যক্তি হিসেবে জানেন যে কোথায় দাঁড়িয়ে আছেন। আপনার যাত্রার জন্য আপনাকে কী করতে হবে তাও জানেন। লোকেরা তাদের মতামত দিতে থাকবে। কিন্তু আপনি যা অনুভব করছেন, সেটা তারা অনুভব করতে পারে না। আমি এই গত কয়েক মাসকে খুব ভিন্নভাবে অনুভব করেছি, যা আমার জীবনের একটি বিশেষ সময়। আমি সেই সময়ের জন্য খুব কৃতজ্ঞ। ক্রিকেটে এগিয়ে যাওয়ার জন্য আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়েছিল।’

Tags: আনুশকাএশিয়া কাপ ২০২২কোহলিসেঞ্চুরি
Previous Post

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস

Next Post

ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

Next Post
ব্রিটেনের রানি এলিজাবেথের ছবি, রাজকীয় পোশাক ও সিংহাসনে বসা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

সাউথ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টের জন্য প্রস্তুত মঞ্চ, ক্রিকেট স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

রানি এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্ট স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT