চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণ, অতিথি ও বিজয়ীরা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেল আই চেতনা চত্বরে বাড়ছিল নির্মাতা, তারকাদের আনাগানো। সবার উদ্দেশ্য একটাই তৃতীয় বারের মতো আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২২-এর জমকালো আয়োজনে উপস্থিত থাকা।

মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা ও শ্রেষ্ঠত্ব দেখানোর স্বীকৃতি স্বরূপ নীল হুরে জাহানের উপস্থাপনায় এবার ২০ ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্মাররা. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলতে থাকে কোনাল, লিজা, লুইপা, আতিয়া আনিসা, অপু, মেজবাহ বাপ্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো দিনের গান। এছাড়া দীঘি, সিনথিয়া ছাড়াও নৃত্যশিল্পীদের চোখ ধাঁধানো নৃত্য পরিবেশনা।

ডিজিটালি দেশের মোবাইল ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য এবারের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বিকাশ’র প্রধান নির্বাহি কামাল কাদীরকে এবং শ্রেষ্ঠ এগ্রোটেক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কৃষকের জানালাকে।

বেস্ট মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন তানিম রহমান অংশু (আবার হারিয়ে যাই), বেস্ট ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছে নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভিতর), বেস্ট ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হলেন মহসীনুল হাকিম (লবণ জলে জীবন জ্বলে), শ্রেষ্ঠ এডুটেইনমেন্ট হয়েছেন খালিদ ফারহান (বায়োগ্রাফি অব পুতিন), বেস্ট রাইজিং স্টার (পুরুষ) হয়েছেন আবদুল্লাহ আল সেন্টু এবং বেস্ট রাইজিং স্টার (নারী) ফারহানা হামিদ।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া নাটকে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাহান সুলতানা (ভাঙা পুতুল), শ্রেষ্ট নাট্য পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম ৩), যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অপূর্ব (নতুন করে শুরু) এবং ইয়াশ রোহান (মিম্মি)। নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম ৩)।

শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘পেট কাটা ষ’, যেটির পুরস্কার গ্রহণ করেন চরকির প্রধান নির্বাহি রেদওয়ান রনি এবং সিরিজটির পরিচালক নুহাশ হুমায়ূন। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা আফজাল হোসেন (বোধ), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী আফসানা মিমি (নিখোঁজ)।

শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম নির্বাচিত হয়েছে ‘মুনতাসীর’। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক শিহাব শাহীন (মায়াশালিক), যৌথভাবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক (মুনতাসির) এবং চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী (টান)।

এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ অনেকে।

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ জানান, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। মনোনয়নের উপর জুরি বোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

অ্যাওয়ার্ড গ্রহণের সময় তিন ব্যক্তি মঞ্চে উপস্থিত, একটি পুরস্কার হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ জুরি বোর্ডে ছিলেন মাসুম রেজা, মতিয়া বানু শুকু, বৃন্দাবন দাশ, কৌশিক সংকর দাস, আতাউর রহমান, দিলারা জামান, অনুপম হায়াত, নুরুল আলম আতিক, মতিন রহমান, তৌকীর আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, আনজীর লিটন, কবির বকুল, সোহেল আরমান, প্রিয়াঙ্কা গোপ, রেজানুর রহমান, নাজনিন চুমকি, আকা রেজা গালিব, আবদুর রহমান, আপন আহসান, শাহনেওয়াজ কাকুলী।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, প্রতিবছর দেশের ডিজিটাল সেক্টর অনেক বড় হচ্ছে। এখানে যারা কাজ করছেন তাদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেয়া প্রয়োজন। চ্যানেল আই সবসময় মেধাবীদের সাপোর্ট দিয়ে আসছে। তারই একটি প্রয়াস আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস। আইসিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ তারা আমাদের সঙ্গে আছেন। আগামীতেও এই আয়োজন চলবে।

আইসিটি বিভাগের সঙ্গে সঙ্গে আরও যুক্ত হয়েছে হাইটেকপার্ক, এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া এবং এজ।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামীতেও আমাদের আইসিটি বিভাগ চ্যানেল আইয়ের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে কাজ করে যাচ্ছে, তাদের এই সমর্থনকে আমরা সাধুবাদ জানাই।

শনিবার সন্ধ্যায় প্রদান করা আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২২ শিগগির চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

Tags: ওয়েব সিরিজচরকিটানতারকানুহাশপুনর্জন্মবিঞ্জবুবলীমায়াশালিকমেহজাবীনলিড বিনোদনশিল্পীশিহাব শাহীনসেন্টু
Previous Post

ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

Next Post

আইনের আশ্রয় পাওয়া অসহায় মানুষদের অধিকার, তা কারও দান নয়: অ্যাটর্নি জেনারেল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইনের আশ্রয় পাওয়া অসহায় মানুষদের অধিকার, তা কারও দান নয়: অ্যাটর্নি জেনারেল

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT