চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 09, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের জনসংখ্যা ও জনসমাগমের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক হিসাবের সঙ্গে ৪৭ লাখ ৭০ হাজার যোগ হয়ে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আজ রোববার জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

গত বছরের ১৫-২১ জুন দেশে জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রথম এই ডিজিটাল শুমারি শেষের এক মাসের মধ্যে ২৭ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন বলা হয়।

আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারির পর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ পরিচালনা করে। তাতে জনসংখ্যার সমন্বয়কৃত চূড়ান্ত হিসাব পাওয়া যায়।

প্রাথমিক হিসাব থেকে জনসংখ্যা ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন হয়েছে।

সমন্বয়কৃত মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ বা আট কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন পুরুষ, ৫০ দশমিক ৪৩ শতাংশ বা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন নারী, দশমিক শূন্য ১ শতাংশ বা ১২ হাজার ৬২৯ জন হিজড়া জনগোষ্ঠী এবং ৮৫ হাজার ৯৫৭ জনের লিঙ্গ পরিচয় জানা যায়নি।

মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৯২৫ জন গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ বা ৫ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন শহরে বাস করে।

এছাড়াও জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ১৭ হাজার ৫০৭টি থানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি শুমারির প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tags: বিবিএস
Previous Post

ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন

Next Post

তেজগাঁও থানার মামলায় সাংবাদিক শামসুজ্জামানের জামিন 

Next Post
সাংবাদিক শামসুজ্জামান তেজগাঁও থানায় গ্রেপ্তার, পুলিশ পাহারায়. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও থানার মামলায় সাংবাদিক শামসুজ্জামানের জামিন 

ঢাকায় আতিককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কো যাচ্ছে 'পেয়ারার সুবাস', ঢাকায় আতিককে সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT