চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কো যাচ্ছে ‘পেয়ারার সুবাস’, ঢাকায় আতিককে সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 09, এপ্রিল 2023
in বিনোদন
A A
ঢাকায় আতিককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক সভায় নির্মাতা নূরুল আলম আতিককে সংবর্ধনা দিয়েছে বাংলা চলচ্চিত্র সংসদ।

শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইআরসি সভাকক্ষে ওই আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে প্রতিযোগিতায় অংশ নিতে মস্কো যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত এবং জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’। ‘বাংলা চলচ্চিত্র সংসদ’ এর পক্ষে নূরুল আলম আতিককে এ কারণেই সংবর্ধনা দেওয়া হয়।

চলচ্চিত্র সংসদের ওই সভায় মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্রকর্মী ফাহিম ফেরদৌস। এর বিষয় ছিল- ‘চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে চলচ্চিত্র সংসদ আন্দোলনের রণকৌশল’। সভায় সভাপতিত্ব করেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী বিপ্লব মোস্তাফিজ।

এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, কামরুল আহসান লেনিন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম বাবু এবং মীর মোকাররম হোসেন শুভ।

এছাড়াও এতে মুক্ত আলোচনায় অংশ নেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে জড়িত নতুন ও প্রাক্তন কর্মীরা।

সভায় নির্মাতা নূরুল আলম আতিক বলেন, আমাদের চলচ্চিত্রের নিজস্ব ভাষা নির্মাণ করতে হবে। আর এ কারণে আমাদের সংস্কৃতির মূলে যেতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্রের সংকট দূর হবে এবং আমরা বহির্বিশ্বে আমাদের চলচ্চিত্রকে তুলে ধরতে পারবো।

নির্মাতা কামরুল আহসান লেনিন তার প্রথম চলচ্চিত্র তৈরির অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনে চলচ্চিত্র সংসদগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে চলচ্চিত্র সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

গবেষক শামছুল আলম বাবু বলেন, মুহম্মদ খসরুর চলচ্চিত্র বিষয়ক বইয়ের সংগ্রহশালা উদ্ধার করে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করতে হবে। এটি কেবল চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরাই পারেন।

জহিরুল ইসলাম কচি বলেন, চলচ্চিত্র আন্দোলনকে বৃহত্তর পারস্পেক্টিভ থেকে দেখতে হবে। কালাকানুন কোনো বিষয় নয়, যদি চলচ্চিত্র সংসদের কর্মীদের মধ্যে পারষ্পারিক সাক্ষাৎ বজায় থাকর। তবেই চতুর্থ শিল্প বিপ্লবে চলচ্চিত্র আন্দোলন আরো বেগবান হতে পারে।

প্রযোজনা সংস্থা ফিল্ম সিন্ডিকেটের সিইও ও উদ্যোক্তা মোকাররম হোসেন শুভ বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে শিল্পের পক্ষে থাকতে হবে। আমাদের আন্তর্জাতিকমানের ফিল্ম উৎসব আয়োজন করতে হবে। আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনে নারীর উপস্থিতি কম। এই জায়গাটায় ব্যালেন্স নিয়ে আসতে হবে।

Tags: জয়ানুরুল আলম আতিকপেয়ারার সুবাসলিড বিনোদনসিনেমা
Previous Post

তেজগাঁও থানার মামলায় সাংবাদিক শামসুজ্জামানের জামিন 

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯১

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শান্ত ও হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯১

বাংলাদেশ উইমেন আইজিএফ সদস্যদের ইন্টারনেট প্রশিক্ষণ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ উইমেন আইজিএফ সদস্যদের ইন্টারনেট গভর্নেন্স প্রশিক্ষণ কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT