চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
11:59 পূর্বাহ্ন 12, এপ্রিল 2026
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ষবরণ ও পাহাড়ীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই, পাতা উৎসব।

সকাল থেকে পাহাড়ী নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আর্শিবাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসিয়ে দেয় তারা। এসময় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এই ফুল ভাসানোর উৎসবে অংশ নেন পাহাড়ি মানুষ।

পুরাতন বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে পাহাড়ী জনগোষ্ঠী বিভিন্ন এলাকার লোকজন সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। এটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ -জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব।

এটি পাহাড়ে বৈসাবী উৎসব নামে উদযাপন করা হলেও বর্তমানে এই উৎসব পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসবের নামেই উদযাপন করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ীদের সবচেয়ে বড় এই সামাজিক উৎসবকে ঘিরে পাহাড়ে এখন খুশির আমেজ। তিন দিনের বিজু উৎসবকে ঘিরে আনন্দে মেতেছে চাকমা, ত্রিপুরা, মারমা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ।

আগামী ১৩ এপ্রিল মুল বিজু পালিত হবে। ঐতিহ্যবাহী পাঁজন রান্না করে অতিথি আপ্পায়নের মধ্যদিয়ে শুরু হবে মুল বিজুর আনুষ্ঠানিকতা। আগামী ১৪ এপ্রিল পালিত হবে গোজ্যেপোজ্যে। ।

এই উৎসবে পিছিয়ে নেই বাঙ্গালীসহ অন্যান্য ভাষাভাষির মানুষও। বিজু উৎসবকে ঘিরে জেলা শহরের প্রত্যন্ত এলাকায় চলছে পাহাড়ীদের ঐতিহ্যবাহী খেলাসহ নানা আয়োজন।

বিজু উপলক্ষে রোববার (১২ এপ্রিল) কাপ্তাই হ্রদে ফুল ভাসাতে আসা চাকমা তরুনী রিপা চাকমা বলেন, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করাসহ দেশ-জাতিসহ সকলের কল্যাণে আমরা ভোরে বিজু উপলক্ষে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়েছি।

বিজুর প্রথম দিন চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ফুল বিজু বৈসু কিংবা বিষু হিসেবে পালন করে । এদিন আমরা বন থেকে ফুল আর নিম পাতা সংগ্রহ করে ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি গঙ্গাদেবীর উদ্দেশ্যে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করি।

১২ এপ্রিল থেকে বিজু উৎসবের প্র্রথম দিন উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও এপ্রিলের শুরুতেই পাহাড়ে শুরু হয়ে যায় বিজু উপলক্ষে নানা উৎসব। বিজুর শুরুতেই কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষেরা।

বৈসাবী উৎসব পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব হলেও পাহাড়ে এটা সকল সমাপ্রদায়ের একটি মিলনমেলা বলা চলে। বৈসাবীর মেলায় অংশ নিয়েছে পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মানুষ।

বিজু উৎসবে পাহাড়ীদের সাথে পিছিয়ে নেই বাঙ্গালীরাও। পাহাড়ীদের বিজু উৎসবে অংশ নেওয়া তরুনী মনি জানান, বর্ষবরণকে ঘিরে পাহাড়ে বিজু উৎসবে পাহাড়ীদের সাথে আমরা বাঙ্গালীরাও আনন্দে মেতে উঠি। বর্ষবরণের উৎসব পাহাড়ে অনেক ভিন্নতা রয়েছে, এখানে পাহাড়ীদের বিজু উৎসব ও বাঙ্গালীদের বর্ষবরণের উৎসবে রঙিন হয়ে উঠে রুপের রাণী রাঙ্গামাটি।

রাঙ্গামাটি বিজু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার জানান, চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন বিজু উৎসবের আমেজ বইছে।

তিনি বলেন, বিজু উৎসব উপলক্ষে সকালে রাজবাড়ী ঘাটে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে উৎসবের সুচনা করেছি। পুরাতন বছরের গ্লানি ভুলে ভবিষ্যতে সুন্দর জীবনের প্রত্যাশায় আমরা সকলে প্রার্থনা করেছি। আগামী বছরগুলোতে যেন বিশ্বের সকল মানুষ ভালো থাকে এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন সুদৃঢ় থাকে এটাই সকলের প্রত্যাশা।

পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এই উৎসব তিনটি আলাদা নামে হলেও সমতলের মানুষের কাছে তা বিজু নামে পরিচিত। জেলা শহরের পাশাপাশি জেলার ১০টি উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনে বিজু উৎসব পালিত হচ্ছে বলে জানান তিনি।

আগামী ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে মারমাদের জল কেলী উৎসব। আর নানা আয়োজনে পাহাড়ে থাকছে বাঙ্গালীদের বর্ষবরণের নানা আয়োজন।

আগামী ১৭ এপ্রিল রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমাদের বৃহত্তম জলকেলি উৎসবের মধ্য দিয়েই রাঙ্গামাটিতে সমাপ্তি হবে পাহাড়ের বিজু উৎসব।

তবে মাস ব্যাপী এই উৎসব রাঙ্গামাটির বিভিন্ন গ্রামে গ্রামে অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীর বিজু উৎসব এবং বাঙ্গালীদের বর্ষবরণের নানা আয়োজনে সম্প্রীতির রঙে রঙিন ও বর্ণিল হয়ে উঠবে পাহাড় এমনটাই প্রত্যাশা সকলের।

Tags: ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীবৈসাবী উৎসব
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

Next Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT