চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা ২১ ঘণ্টা ধরে চলার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশগুলো। শনিবার (১১ এপ্রিল) দীর্ঘ বৈঠকের পর আলোচনা অমীমাংসিত অবস্থায় শেষ হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এটি ইরানের জন্য খারাপ খবর এবং তারা চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দেওয়ার পর বৈঠক ত্যাগ করেছেন।

কেন ব্যর্থ হলো আলোচনা?

২১ ঘণ্টার বৈঠকের বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানালেও ভ্যান্স ইঙ্গিত দেন, মূল বিরোধের কেন্দ্র ছিল পারমাণবিক অস্ত্র ইস্যু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এ ধরনের সক্ষমতা অর্জনের পথেও যাবে না। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

ভ্যান্স আরও বলেন, ইরানের পূর্বের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি এখনও পাওয়া যায়নি। ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করছে না। তবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধসহ গত বছরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আলোচনায় ইরান ২১ ঘণ্টা ধরে নিরবচ্ছিন্ন ও নিবিড়ভাবে অংশ নেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করে। তারা আরও জানায়, ইরানের পক্ষ থেকে নানা প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব হয়নি।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীসহ বিভিন্ন ইস্যু নিয়ে মতপার্থক্য ছিল।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয় ও সমঝোতামূলক ছিল এবং সৎ উদ্দেশ্যে চুক্তি করতে এসেছিল। কিন্তু ইরান তাদের শর্ত মানতে রাজি হয়নি। আলোচনা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা কী এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন, কোনো ‘প্ল্যান বি’ নেই।

তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরান-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রশান্তি আলোচনা
Previous Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বৈশাখে শুরু ‘কৃষক কার্ড’ বিতরণ, বছরে আড়াই হাজার টাকা পাবেন কৃষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT