চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈকতে নারী হেনস্তার ঘটনায় মামলা; যুবক গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:43 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in কক্সবাজার, জনপদ
A A
নাবালককে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। হেনস্তার শিকার নারী আরোহী ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মামলাটি করেন। (মডেল থানা মামলা নং ৪০/২৪)। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫-৬ জনকে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে নারী হেনস্তার অভিযোগে ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ করা হয়। মামলার দায়েরের পর ফারুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জাবেদ মাহমুদ।

ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া চুনতী বড় হাতিয়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মওলানা আব্দুল মাজেদের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার শহরের বাহারছড়া বিদ্যুৎ অফিস সংলগ্ন ‘কেএসএম ভিলায়’ বসবাস করছেন। মামলার অপর আসামি হলেন, মো. নয়ন রুদ্র। তিনি চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা।

বাদি তার এজাহারে দাবি করেছেন, বাদিসহ হেনস্তার শিকার তিন চারজন তৃতীয় লিঙ্গের লোক প্রতিদিনের মতো ১১ সেপ্টেম্বর রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা সি-বিচ এলাকায় ঘুরতে যান। মামলার আসামি মো. ফারুকুল ইসলাম নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বাদি ও তার বন্ধুরা কেন সৈকতে এসেছে,  তারা কেন মানুষকে কেন হয়রানি করছেন- এসব বলতে বলতে গালিগালাজ করতে থাকে ও মারতে থাকে। একপর্যায়ে আসামি ফারুক লাঠি দিয়ে আমাকে (বাদি) এবং আমার সাথে থাকা অন্ত:সত্বা প্রিয়া মনিকে উপর্যুপরি আঘাত করে। খুশি নামে অপরজনের কাপড় চোপড় টানা হেছড়া করে  শ্লীলতাহানি করে। এসময় প্রিয়া মনিকে কান ধরে উঠ-বস করিয়ে ভিডিও ধারণ করে এবং সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা ব্যাপক ভাইরাল হয় ও পর্যটন এলাকা সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

বাদি আরোহী ইসলাম বলেন, কোন কারণ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে কয়েকজন যুবক ১১ সেপ্টেম্বর রাতে আমাকেসহ আমার বন্ধুদের উপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি বারবার বলছিলাম আমরা কক্সবাজার ঘুরতে এসেছি, কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, তারপরও তারা আমাদের মারধর করে এবং আমার ফোনটি কেড়ে নেয়। পাশে টুরিস্ট পুলিশ থাকলেও তারা কাউকে বাঁধা দেয়নি। আমাকে মারতে মারতে তারা বলছে ‘তুমি ছাত্রলীগ, তোমাকে ছাত্রলীগের আন্দোলনে দেখা গেছে।’ পুলিশের উপস্থিতিতে আমাকে যেভাবে হেনস্থা করেছে এটা কোন টুরিস্ট স্পট হতে পারে না। ঘটনার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ডিবি ওসি জাবেদ মাহমুদ বলেন, সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চারদিকে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুকুল ইসলামকে শুক্রবার দিবাগত রাতে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে হেনস্তার শিকার নারী মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

তবে ট্যুরিস্ট পুলিশ বলছে কানধরে যাকে ওঠবস করানো হচ্ছে সে মেয়ে নয় তৃতীয় লিঙ্গের মানুষ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর সহকারি পুলিশ সুপার মো. আবুল কালামও বিষয়টি নিশ্চিত  করে জানান, ওইদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে কিছু যুবক পুলিশের অগোচরে সৈকতে এমন কান্ড ঘটিয়াছে। এভাবে আইন হাতে নেয়ার অধিকার কারও নেই। তারা পুলিশের সহযোগিতা নিতে পারতো। পুলিশকে না জানিয়ে এমন ঘটনা আইনগত অপরাধ। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, নারী হেনস্তার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন সমন্বয়করা। তারা বলেন, আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই। যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ‌কয়েকজন নারীকে প্রকাশ্যে শারীরিক হেনস্থা ও নির্যাতনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশ বিষয়টাকে গুরুত্বসহকারে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে। ভিডিওতে যারা ছিল বাকিদেরও সনাক্তকরণের কাজ চলছে।

Tags: কক্সবাজার সমুদ্র সৈকতনারী হেনস্তা
Previous Post

ভারতবিরোধী পোস্ট করে বিপাকে বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থী

Next Post

তামিম অবসর নিয়েছে নাকি- পাল্টা প্রশ্ন বিসিবি সভাপতির

Next Post
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে মুখোমুখি, বাংলাদেশ ক্রিকেটের তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম অবসর নিয়েছে নাকি- পাল্টা প্রশ্ন বিসিবি সভাপতির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের প্রতীক, লাল-সবুজ পতাকা ও গার্ডের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরি আবহাওয়ার কারণে বিএনপির রোববারের সমাবেশ হবে মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT