চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে কর ফাঁকির মামলায় আনচেলত্তির কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 10, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তোনিও কন্তে ফুটবল কোচ, জার্মানির ক্লাবের জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর ফাঁকির অভিযোগে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন স্পেনের আদালত। বর্তমান ব্রাজিলের কোচকে এক বছরের কারাদণ্ডের সাথে প্রায় চার লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বেশি জরিমানা গুণতে হবে। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের ইমেজ স্বত্ব থেকে আয়ের কর পরিশোধ না করার অপরাধে আনচেলত্তিকে দণ্ডিত করা হয়েছে বলে জানানো হয়।

স্পেনের আইন অনুযায়ী সহিংস নয় এমন অপরাধে দুই বছরের কম কারাদণ্ড হলে অথবা যদি অভিযুক্তের পূর্বে কোনো অপরাধ রেকর্ড না থাকে, তাহলে সাধারণত তাকে জেল খাটতে হয় না। রাষ্ট্রপক্ষ আনচেলত্তির বিরুদ্ধে দুই দফা কর ফাঁকির অভিযোগে সর্বোচ্চ চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়েছিল।

আনচেলত্তির দুই দফায় ২০১৩-২০১৫ এবং ২০২১-২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। আদালত জানিয়েছে, ২০১৫ সালের অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে। কারণ ওই সময়ে তিনি স্পেনে ছিলেন না, যার কারণে কর দেয়ার বাধ্যবাধকতা নেই। ২০১৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ তাকে বরখাস্ত করলে তিনি লন্ডনে চলে যান।

আনচেলত্তির দলের একজন সদস্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার আইনজীবীরা আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

স্প্যানিশ প্রসিকিউটররা আনচেলত্তির বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালে মোট এক মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ এনেছিলো। ২০২৪ সালের মার্চে প্রসিকিউটররা দাবি করেন, আনচেলত্তি বিভিন্ন শেল কোম্পানি ব্যবহার করে তার প্রকৃত আয় গোপন করেছিলেন। উদাহরণস্বরূপ, তিনি ভার্জিন আইল্যান্ডে একটি এমন কোম্পানি ব্যবহার করেন যার কোনো প্রকৃত আর্থিক কার্যক্রম ছিল না।

স্পেনের কর কর্তৃপক্ষের তদন্তের আওতায় আনচেলত্তি হচ্ছেন সর্বশেষ আলোচিত ফুটবল ব্যক্তিত্ব। এর আগে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং স্পেনের দিয়েগো কস্তার মতো তারকারা অনেক সময় আদালতের বড় অঙ্কের জরিমানা দিয়ে মামলার নিষ্পত্তি করেছেন।

৬৬ বর্ষী আনচেলত্তি বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ। তিনি একমাত্র কোচ যিনি পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, তিনবার রিয়াল মাদ্রিদের হয়ে এবং দুবার এসি মিলানের হয়ে। এছাড়াও তিনি ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্স পাঁচ দেশের শীর্ষ লিগে শিরোপা জেতা একমাত্র কোচ। মে মাসে রিয়ালে দ্বিতীয় মেয়াদ শেষে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Tags: আনচেলত্তিকারাদন্ডকোচলিড স্পোর্টস
Previous Post

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Next Post

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লী ও আশেপাশের এলাকা

Next Post
ভূমিকম্পের সংকেত দেখাচ্ছে ইকো গ্রাফ, বাংলাদেশের আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লী ও আশেপাশের এলাকা

সৌন্দর্যবতী নারী হালকা সবুজ শাড়ি পরিহিত, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যার মরদেহ চায় না পরিবার, তার দাফন করবে সরকার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT