চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার মরদেহ চায় না পরিবার, তার দাফন করবে সরকার!

হুমায়রার দাফনের দায়িত্ব নিতে এলো সিন্ধু প্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 10, জুলাই 2025
in বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী হালকা সবুজ শাড়ি পরিহিত, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ গ্রহণে তার পরিবার অনীহা প্রকাশ করার একদিন পর, পাকিস্তানের সিন্ধু প্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দাফনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, হুমায়রার শিল্প ও সংস্কৃতিতে অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সপ্তাহের শুরুতে করাচির ডিফেন্স এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে হুমায়রার প্রায় ৯ মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত ও ময়নাতদন্তে জানা যায়, তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে মারা যান এবং এতদিন তার মৃত্যু কারও নজরে আসেনি। বাড়ির মালিক ভাড়া না পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফ্ল্যাট খালি করতে গেলে মরদেহের খোঁজ মেলে।

সংবাদ ছড়িয়ে পড়ার পর জানা যায়, হুমায়রার বাবা-মা সহ পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান, দাবি করেন তারা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

এই পরিস্থিতিতে যখন কিছু ব্যক্তি স্বেচ্ছায় মরদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন, তখন সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ এক চিঠির মাধ্যমে জানায়—প্রাদেশিক মন্ত্রীর নির্দেশে তারা মরদেহ দাফনের দায়িত্ব নিতে প্রস্তুত, এবং হুমায়রার প্রতি সম্মান রেখে সম্মানজনক ও মর্যাদার সাথে তার শেষকৃত্য সম্পন্ন করবে।

১০ জুলাই করাচি দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, “সংস্কৃতি, পর্যটন, প্রত্নতত্ত্ব ও আর্কাইভ বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া, আইনি উত্তরাধিকারীদের অসহযোগিতায় মরদেহ গ্রহণে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েও আমরা অত্যন্ত মর্মাহত।”

চিঠিতে আরও বলা হয়, দেশের শিল্প ও সংস্কৃতিতে তার অবদান বিবেচনায়, সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ মরদেহ দাফনের দায়িত্ব নিতে আগ্রহী, এবং মর্যাদার সাথে তা সম্পন্ন করতে চায়।

এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে—ব্যাপক জনরোষের পর হুমায়রার এক বোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার লাহোর থেকে করাচি এসে পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণের কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত মরদেহ পুলিশের হেফাজতেই রয়েছে। –দ্য কারেন্ট.পিকে

Tags: পাকিস্তানি অভিনেত্রীসিনেমাহুমায়রা
Previous Post

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লী ও আশেপাশের এলাকা

Next Post

সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ

Next Post
Skyline of Riyadh with Kingdom Centre Tower and busy street scene. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ

পানি মধ্যে সাঁতার কাটা এক নারী, লাল পোশাক পরা, শান্ত ও স্বচ্ছ অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কতটা একা হলে একজন শিল্পীকে কেউ খোঁজেও না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT