চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 23, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল যুবক, ঠাণ্ডা আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষায় রাজপরিবারের সঙ্গে পিতৃত্বের সম্পর্ক প্রমাণিত হওয়ায় ২৬ বছর বয়সে রাজপুত্রের স্বীকৃতি পেয়েছেন বেলজিয়ামের এক গাড়ি বিক্রেতা। ক্লেমাঁ ভানডেনকার্কহোভ নামের ওই ব্যক্তি দেশটির রাজা ফিলিপের ছোট ভাই প্রিন্স লরাঁর ছেলে হিসেবে আইনগত স্বীকৃতি পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্থানীয় একটি টাউন হলে ঘরোয়া আয়োজনে পিতৃত্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বেলজিয়ামের সিভিল রেজিস্ট্রিতে ভানডেনকার্কহোভকে নিজের ছেলে হিসেবে নিবন্ধন করেন ৬৩ বছর বয়সী প্রিন্স লরাঁ।

ভানডেনকার্কহোভের মা বেলজিয়ান গায়িকা ওয়েন্ডি ভান ওয়ানটেন, যার আসল নাম আইরিস ভানডেনকার্কহোভ। ১৯৯০-এর দশকে প্যারিসের একটি ফ্যাশন শোতে পরিচয়ের পর লরাঁর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

ভানডেনকার্কহোভ ২০০০ সালের আগস্টে জন্মগ্রহণ করেন। তিনি যখন ১৬ বছর বয়সী, তখন তার মা তাকে জানান যে প্রিন্স লরাঁই তার বাবা।

এর চার বছর পর বাবাকে বিষয়টি জানান ভানডেনকার্কহোভ। এরপর লরাঁ ডিএনএ পরীক্ষায় সম্মতি দেন। পরীক্ষার জন্য দুজন একসঙ্গে হাসপাতালে গিয়েছিলেন বলে ভানডেনকার্কহোভ জানান।

বেলজিয়ান টেলিভিশন চ্যানেল ভিটিএমকে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। আমার মনে আছে, তিনি বলেছিলেন, আমি আগে পরীক্ষা করব, যাতে তুমি স্বস্তি বোধ করো।’

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব নিশ্চিত হওয়ার পর বাবা ও ছেলের মধ্যে খোলামেলা ও সৎ আলোচনা হয়েছে বলেও জানান ভানডেনকার্কহোভ।

নব্বইয়ের দশকে প্রিন্স লরেন্ট (ডানে) ভ্যানডেনকার্কহোভের মা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের (বাঁয়ে) সাথে প্রেমের সম্পর্কে ছিলেন।

রাজপরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় তিনি প্রিন্স লরাঁর ব্যক্তিগত সম্পত্তিতে তার সৎবোন প্রিন্সেস লুইস এবং সৎভাই প্রিন্স নিকোলা ও প্রিন্স আয়মেরিকের সমান উত্তরাধিকার অধিকার পাবেন। লুইস, নিকোলা ও আয়মেরিক লরাঁ ও তার স্ত্রী প্রিন্সেস ক্লেয়ারের সন্তান।

তবে ভানডেনকার্কহোভ কোন রাজকীয় ভাতা পাবেন না। তাকে কোন সরকারি বা রাজকীয় দায়িত্বও পালন করতে হবে না। একই সঙ্গে বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার অধিকারও তার নেই।

চাইলে বাবার পারিবারিক নাম ‘স্যাক্স-কোবুর্গ’ গ্রহণ করতে পারেন তিনি। তবে নিজের মায়ের দেওয়া ‘ভানডেনকার্কহোভ’ নামটিই রাখতে চান বলে জানিয়েছেন।

ফ্লেমিশ দৈনিক হেট নিউসব্লাদকে তিনি বলেন, ‘আমি ভানডেনকার্কহোভ নাম নিয়ে গর্বিত। এই পারিবারিক নাম ত্যাগ করলে আমার মা আমার জন্য যা করেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’

বেলজিয়ামের রাজপরিবারে গোপন পিতৃত্বের ঘটনা অবশ্য এই প্রথম নয়। প্রিন্স লরাঁর বাবা এবং বেলজিয়ামের সাবেক রাজা, বর্তমানে ৯২ বছর বয়সী, দীর্ঘদিন পিতৃত্বের একটি আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ সালে তিনি স্বীকার করেন, এক বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে তার একটি কন্যাসন্তান রয়েছে।

পরে দীর্ঘ আইনি লড়াই শেষে ডেলফিন বোল রাজকন্যার মর্যাদা পান। বর্তমানে তিনি ‘ডেলফিন দ্য স্যাক্স-কোবুর্গ’ নাম ব্যবহার করেন।

Previous Post

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

Next Post

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

Next Post
বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

নাটকের দৃশ্যে বিভিন্ন চরিত্রের অভিনেতারা অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাঁড়ি ফাটিবে'র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT