চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 23, আগস্ট 2026
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে বিভিন্ন চরিত্রের অভিনেতারা অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এথিকের বহুল আলোচিত দর্শকনন্দিত মঞ্চ নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত হলো ‘হাঁড়ি ফাটিয়ে শতক সন্ধ্যা’ উৎসব।

উৎসব উপলক্ষে শিল্পকলার পরীক্ষণ হলটি সেজেছিল বর্ণিল সাজে। উৎসবে গানের আসর, নাটকের আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি হলভর্তি দর্শকদের সামনে মঞ্চায়িত হলো ‘হাঁড়ি ফাটিবে’র শততম প্রদর্শনী।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার ও আবুল হায়াত। নাটক শেষে তারা নাটকটির ভূয়সী প্রশংসা করেন।

‘শতক সন্ধ্যা’ উপলক্ষে শিল্প-কুশলীসহ দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন সময়ে এই নাটকের মঞ্চে বা নেপথ্যে অভিনয়, ডিজাইন ও পৃষ্ঠপোষকতায় সংশ্লিষ্ট ১০০ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পাশাপাশি নাটকের সবগুলো প্রদর্শনীতে অভিনয় করার জন্য সুকর্ণ হাসান ও মিন্টু সরকারকে ১০০তে ১০০ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সঙ্গে নাটকের শুরু থেকে শততম প্রদর্শনীতে শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে মনি কাঞ্চনের হাতেও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এথিক সভাপতি রেজানুর রহমান।পাশাপাশি সঞ্চালনা সহযোগী হিসেবে ছিলেন মাহবুবা পারভীন।

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরকার। নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয় করেছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ণ হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কাঞ্চন, আফনান আক্ষরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং মিন্টু সরকার। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান।

নির্দেশক মিন্টু সরকার বলেন, “উৎপল দত্তের অনন্য সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও যে নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে নৈতিক স্খলন, তা এই সমাজে এখনও বিদ্যমান।”

তিনি বলেন, এথিকের প্রথম প্রযোজনা হিসেবে ২০১০ সালে মঞ্চে আসে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিয়ে’। দলীয় প্রয়োজনে নাটকটি নতুন আঙ্গিকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব পড়ে আমার কাঁধে। ‘হাঁড়ি ফাটিয়ে’র গল্পই এই নাটকের প্রাণ। নির্দেশক হিসেবে গল্পটির একটি ভিন্নতর উপস্থাপনার চেষ্টা করেছি। নাটকটির শততম মঞ্চায়ন সত্যিই এক আনন্দময় অনুভূতি।

১৬ বছর ধরে একটি নাটকের সঙ্গে বিচরণ করা দারুণ গৌরবের বলে মনে করি। কারণ দর্শকদের গ্রহণযোগ্যতার কারণে আমরা এত বছর ধরে নাটকটি করে যেতে পেরেছি।

Previous Post

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

Next Post

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

Next Post
বাংলাদেশের যুব হকি দল অনুশীলন করছে এশিয়ান গেমসের প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

গুদাম থেকে সারের বস্তা সরাচ্ছেন কৃষকরা, পণ্যগুলো স্টোরেজে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT