চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নির্বাচিতদের তালিকা প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 28, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
U.S. Citizenship and Immigration Services logo with Bengali news context. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ অর্থবছরের জন্য আমেরিকার এইচ-১বি ভিসার আবেদন কার্যক্রম শেষ হয়েছে, যা ১ অক্টোবর থেকে শুরু হয়েছিল। সফল আবেদনকারীদের তাদের আবেদন গৃহীত হওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস।

সোমবার এক বিবৃতিতে ফেডারেল এজেন্সি বলেছে, ২০২৪ অর্থবছরের এইচ-১বি ভিসার জন্য তারা প্রাথমিক আবেদনের সময়কালে যথেষ্ট ইলেকট্রনিক নিবন্ধন পেয়েছেন। পাশাপাশি উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) এর জন্যও পর্যাপ্ত ভিসার আবেদন পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নির্ধারিত সংখ্যক আবেদনকে বাঁছাই করতে সঠিকভাবে জমা দেওয়া নিবন্ধগুলি র‍্যান্ডমলি বেঁছে নিয়েছি। পাশাপাশি আমরা সকল আবেদনকারী এবং নির্বাচিত প্রার্থীদেরকে জানিয়ে দিয়েছি যে, তারা এইচ-১বি ভিসার জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা এখন পরবর্তী ধাপের কাজ করবেন”।

২০২৪ অর্থবছরের এইচ১বি ভিসার জন্য নির্বাচিত আবেদনকারী ও উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) এর জন্য নির্বাচিত ভিসার আবেদনকারীদের আবেদনগুলো ভিসা ছাড়ের জন্য ১ এপ্রিল, ২০২৩ থেকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর কাছে দাখিল করা হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র নির্বাচিত নিবন্ধন সহ আবেদনকারীরা ২০২৪ অর্থবছরের এইচ১বি ভিসার পিটিশন ফাইল করতে পারবেন। এবং নির্বাচিত নিবন্ধন কারীদের নাম নিবন্ধন বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হয়েছে।

এইচ১বি ক্যাটাগরির জন্য বর্তমানে বার্ষিক ৬৫০০০ ভিসা নির্ধারণ করেছে মার্কিন কংগ্রেস।

Tags: আমেরিকাযুক্তরাষ্ট্রের ভিসা
Previous Post

ভোলায় তরমুজের ভালো ফলন, বরগুনায় বৃষ্টিতে ক্ষতি

Next Post

রাতের আকাশে চাঁদের পাশে সারিবদ্ধ ৫ গ্রহ

Next Post
রাতের আকাশে চাঁদ ও পাঁচটি গ্রহের সারিবদ্ধ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে চাঁদের পাশে সারিবদ্ধ ৫ গ্রহ

বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, জয়ের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আক্রমণাত্মক’ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় সহজ ছিল না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT