চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আক্রমণাত্মক’ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় সহজ ছিল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 পূর্বাহ্ন 28, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, জয়ের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো বাছাইপর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছিল ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ফরাসিদের। কষ্টার্জিত জয়ের পর কোচ দিদিয়ের দেশমও স্বীকার করলেন, আইরিশদের ‘আক্রমণাত্মক’ খেলার কথা।

ডাবলিনের অভিভা স্টেডিয়ামে সোমবার রাতে আইরিশদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড। জালের দেখা পাননি কাতার বিশ্বকাপ থেকে দুর্দান্ত ছন্দে থাকা তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৮তম দল আয়ারল্যান্ড। অন্যদিকে কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স তৃতীয় অবস্থানে রয়েছে।

আইরিশদের পোস্টে শট রাখতে না পারাটা এমবাপেদের জন্য কিছুটা হতাশার। দিদিয়ের দেশমের দল যে প্রতিপক্ষের শৃঙ্খলাবদ্ধ খেলার সঙ্গে পেরে ওঠেনি, তা মাঠেই ফুটে উঠেছে।

এমন বাস্তবতায় ৫৪ বর্ষী দেশম বলেন, ‘আক্রমণাত্মক একটি দলের বিপক্ষে এমন জয় কখনোই সহজ না। আমরা তাদের থেকে এগিয়ে থাকলেও ঘরের মাঠে তারা দুর্দান্ত। আমরাও প্রস্তুত ছিলাম। যদিও আজকের ম্যাচটি আগেরটির মতো ভালো ছিল না। তবে আমাদের দুটো খেলাই ভালো হয়েছে। এটা ভিন্ন প্রতিপক্ষ হলেও দিন শেষে ছয় পয়েন্ট দলের জন্য গুরুত্বপূর্ণ। স্কোয়াডকে অভিনন্দন।’

এই জয়ের ফলে ইউরো বাছাইপর্বের গ্রুপ ‘বি’তে টানা দুই জয়ে টেবিলের শীর্ষে আছে দিদিয়ের দেশমের দল। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রিস টেবিলের দুইয়ে। দুই ম্যাচে সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচেই হেরে চারে আয়ারল্যান্ড। জিব্রাল্টার ২ ম্যাচে কোন পয়েন্ট না পেয়ে তলানিতে।

Tags: আয়ারল্যান্ডইউরো বাছাই-২০২৪ইউরো বাছাইপর্বউয়েফাএমবাপেফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

রাতের আকাশে চাঁদের পাশে সারিবদ্ধ ৫ গ্রহ

Next Post

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

Next Post
সৌদি আরবে বাস দুর্ঘটনায় উদ্ধার কাজ চলছে, উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, কোচের নির্দেশনা নিচ্ছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিশেলসের বিপক্ষে কঠিন ম্যাচে ঝাঁপিয়ে পড়তে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT