চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের সংখ্যা কমাতে যাচ্ছে কানাডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 25, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শীতকালীন শহরে মানুষজন হাঁটছে, আকাশে পরিষ্কার, আধুনিক ভবনসমূহের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকবছরের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য হারে অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে কানাডা। বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতাসীন সরকার টিকে থাকতেই এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।  

রয়টার্স জানিয়েছে, কানাডা ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার, ২০২৬ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজার নতুন অভিবাসী নেবে। যেখানে ২০২৪ সালে কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সুত্র। পাশাপাশি অস্থায়ী বাসিন্দার সংখ্যা ২০২৫ সালে ত্রিশ হাজার কমবে বলেও সূত্রটি উল্লেখ করেছে।

কানাডা দীর্ঘদিন ধরে নতুন অভিবাসীদের স্বাগত জানিয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক দেখা গেছে। এর অন্যতম কারণ সেখানে ঘরবাড়ির মূল্যবৃদ্ধি। দুই বছর আগে সুদের হার বেড়ে যাওয়ায় কানাডার অনেক মানুষ ঘরবাড়ি কিনতে পারছেন না। একই সময়ে অভিবাসীদের ঢল দেশটির জনসংখ্যা রেকর্ড হারে বাড়িয়ে দিয়েছে। ফলে ঘর-বাড়ির চাহিদা এবং দাম দুটোই অনেক বেড়ে গেছে।

কানাডা সরকারের নতুন পরিকল্পনার বিষয়ে মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সেক্রেটারিয়েটের মুখপাত্র সাঈদ হোসেন বলেন, আমরা অভিবাসীদের অধিকার ইস্যুতে কানাডার ইতিহাসের সবচেয়ে জঘন্যভাবে পিছিয়ে যাওয়া দেখতে পাচ্ছি। স্থায়ী অভিবাসীর সংখ্যা কমানোটা অভিবাসীদের ওপর সরাসরি আঘাত। এটি তাদেরকে অস্থায়ী থাকতে বা অনিবন্ধিত হতে বাধ্য করবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় থেকে অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের আগস্টে দেয়া এক সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছিলেন, কানাডিয়ানরা এমন একটি ব্যবস্থা চায় যা নিয়ন্ত্রণের বাইরে নয়।

Tags: অভিবাসীকানাডা
Previous Post

এবার ১৫৬ রানে অলআউট ভারত, স্যান্টনারের ৭ উইকেট

Next Post

বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

Next Post
বরিশালে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের ভেতর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির কিশোরের ছবি, পটভূমিতে সঙ্গীতের নোটেশন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী মনি কিশোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT