চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী মনি কিশোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 25, অক্টোবর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির কিশোরের ছবি, পটভূমিতে সঙ্গীতের নোটেশন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল শনিবার (১৯ অক্টোবর) রাতে রামপুরার একটি ভাড়া বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার প্রায় সপ্তাহখানেক পর অবশেষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে তাকে কবরে শায়িত করা হয়েছে।

দাফন নাকি সৎকার- সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ নিয়ে ছিল জটিলতা। তবে জীবদ্দশায় মনি কিশোরের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দাফনই হলো। ঢাকার বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা শেষে দক্ষিণ বনশ্রী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার জানান, একমাত্র মেয়ে নিন্তি চৌধুরীকে গায়ক তার মৃত্যু পরবর্তী কাজগুলির বিষয়ে আগেই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তার নির্দেশনায় বৃহস্পতিবার দাফন হলো মনির।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা একমাত্র মেয়ে নিন্তিকে মনি কিশোর আগেই এ ব্যাপারে বলে জানিয়ে গিয়েছিলেন। মেয়ে পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসতে না পারলেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে দাফন সম্পন্ন করার কাজটি করেছে বলে জানায় মিল্টন খন্দকার।

বিয়ের সময় মনি কিশোর সনাতন থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর অনেক বছর ধরে তিনি একাই থাকতেন। তবে মারা যাওয়ার পর মরদেহ কী করতে হবে, তা আগেই বলে গিয়েছিলেন একমাত্র মেয়ে নিন্তিকে।

মেয়ের কাছ থেকে লিখিত অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলো পুলিশ, যেন পরে কোনো জটিলতা তৈরি না হয়। পরিবার থেকে এফিডেভিটসহ ধর্মান্তরিত হওয়ার কাগজ দেখানো হলে, পুলিশ তাকে দাফনের অনুমতি দেয়।

এদিকে গেল রবিবার থেকে চাউর হয়, ময়না তদন্ত শেষে ‘কী ছিলে আমার’ খ্যাত এই শিল্পীর মরদেহ হস্তান্তর করা হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। সাধারণত বেওয়ারিশ লাশের দাফন বা সৎকার করে থাকে প্রতিষ্ঠানটি। এমন বিষয় চাউর হলে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয় সংগীত অঙ্গন থেকে সাধারণ শ্রোতাদর্শক অনুরাগীদের মধ্যে।

সেসময় মনি কিশোরের ভগ্নিপতি নাট্যশিক্ষক বিপ্লব বালা চ্যানেল আই অনলাইনকে বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে কেন মরদেহ হস্তান্তর হবে? মনি কিশোর, উনার কি পরিবার নেই? এই খবর সত্যি নয়। তার মরদেহ ঢাকা মেডিকেল এর হিমাগারে রাখা হয়েছে। দাফন নাকি সৎকার- এ নিয়ে তিনি তার মেয়েকে যে নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবেই হবে।

পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাস ‘, ‘আমি মরে গেলে জানি তুমি’সহ তার গাওয়া আরো বহু গান শ্রোতাপ্রিয়তা পায়।

Tags: দাফনমনি কিশোরমরদেহমিল্টন খন্দকারলিড বিনোদন
Previous Post

বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সাইনবোর্ড, বাংলা ও ইংরেজি লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বিশ্ব নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি চান পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT