বিরল প্রজাতির শ্বেত চন্দন রোপণের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বনায়ন কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একটি শ্বেতচন্দন গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।
শনিবার (২৯জুলাই) সকাল দশটায় বঙ্গবন্ধু চত্বর এলাকায় এ কার্যক্রম শুরু হয়। একই সময় উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন একটি হরতকি গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, প্রতিবছর ই ক্যাম্পাসে বিপুল পরিমাণে বৃক্ষরোপণ করা হয়।বন অধিদপ্তর ইতিমধ্যে ক্যাম্পাসে ৬০ হাজার বৃক্ষরোপণ করেছে। একটি সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষে আজ বাৎসরিক বনায়ন কার্যক্রম উদ্বোবধনের মাধ্যমে এবার ক্যাম্পাসে কাজ ফলজ এবং ঔষধি গাছের মোট ১৫ হাজার চারা লাগানো হবে। আমাদের প্রতিটি আবাসিক হলের অভ্যন্তর এবং আশপাশসহ বৃক্ষরোপণ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোপিত এসব বৃক্ষের মধ্যে রয়েছে আমলকী, হরিতকি, বহেরা, অর্জুন, সাজনা, মিষ্টি তেঁতুল, উলটকম্বল, আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. আবু তাহের, শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, এস্টেট কর্মকর্তা এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরেফিন খান নোবেল প্রমুখ।









