চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসে শক্তিশালী বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 29, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছেলে ও মেয়েদের দল ঘোষণা করলেও কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা, অপেক্ষা কেবল নারী উইং প্রধানের অনুমোদনের। জানা গেছে শক্তিশালী দলই চীনে পাঠাবে বিসিবি।

হ্যাংজুতে এশিয়ান গেমসের ১৯তম আসরে রয়েছে ৪০ ধরনের খেলা। ডিসিপ্লিন মোট ৬১টি। রয়েছে ছেলে ও মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট। ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর হবে মেয়েদের আসর। এরপর ছেলেদের খেলা।

ভারতের বিপক্ষে মিরপুরে দারুণ পারফরম্যান্স করা বাংলাদেশ নারী দলের লক্ষ্য এবার সোনা জয়। যে কারণে সেরা দলই গড়া হয়েছে। ভারতও পাঠাচ্ছে তাদের মূল দল। হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমাহরা আছেন স্কোয়াডে। বাংলাদেশ সফর করে যাওয়া দলটাই পাঠানো হচ্ছে এশিয়ান গেমসে।

আসর সামনে রেখে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মিরপুরে ক্যাম্প শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। এখন ছুটিতে আছেন সব ক্রিকেটার। যদিও মিরপুরে নিজ উদ্যোগে অনুশীলন করছেন কেউ কেউ।

জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা জাহানারা আলম নিজেকে প্রস্তুত করছেন মিরপুরে, খুলনায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন রুমানা আহমেদ। সবশেষ সিরিজে দলে জায়গা হারানো দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্যাম্পে ফেরেন কিনা সেটিও দেখার।

এশিয়ান গেমস দিয়ে আবারও ব্যস্ত সূচিতে প্রবেশ করবে টিম টাইগ্রেস। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। ওয়ানডে সিরিজটি আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ। ডিসেম্বরে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাবে জ্যোতির দল।

Tags: এশিয়ান গেমসচীননারী ক্রিকেটবাংলাদেশ দল
Previous Post

বরিশালে শ্বশুরের হাতে জামাই খুন!

Next Post

‘নেতাকর্মীদের হামলা থেকে নিরাপদে রাখতে গয়েশ্বরকে হেফাজতে নিয়েছিল পুলিশ’

Next Post
নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গয়েশ্বরের পাশে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেতাকর্মীদের হামলা থেকে নিরাপদে রাখতে গয়েশ্বরকে হেফাজতে নিয়েছিল পুলিশ’

বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার ধারায় ফিরে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে বিএনপি: দীপু মনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT