চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানের পর্দা উঠবে কোরিয়ার ছবিতে, নামবে চীনের ছবিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের দুই ব্যক্তি চ্যানেল আই অনলাইন সংবাদ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কোরিয়ার ছবি ‘বিকজ আই হেট কোরিয়া’। 

এবারের উৎসবে উপস্থিত থাকতে পারেন লুক বেসন, চাইনিজ সুপারস্টার ফ্যান বিংবিং, জাপানি নির্মাতা হামাগুচি ইউসুকে এবং কোরে-এদা হিরোকাজু, ইরানের নির্মাতা মোহসেন মখমলবাফ এবং কোরিয়ান অ্যামেরিকান জাস্টিং চোন ও লি আইজ্যাক চুং।

এবার বুসানে এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার পুরস্কার পাবেন হংকং-এর সুপারস্টার চো ইউন-ফাট। কোরিয়ান সিনেমা অ্যাওয়ার্ড দেয়া হবে প্রয়াত ইয়ান জাং-হিকে।

জাং কুন-জায় নির্মিত ‘বিকজ আই হেট কোরিয়া’ সিনেমাটি চাং কাং-মায়াং এর লেখা একই নামের একটি বই অবলম্বনে তৈরি হয়েছে। গাই না নামের এক তরুণীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। যিনি তার চাকরি, পরিবার ও প্রেমিক ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমান সুখের খোঁজে।

উৎসবের পর্দা নামবে চীনের ছবি ‘দ্য মুভি এমপেরর’ দিয়ে। নিং হাও নির্মিত এই স্যাটায়ার ঘরানার ছবিটি ফিল্ম ইন্ডাস্টি নিয়ে।

গালা স্ক্রিনিং-এ থাকছে ‘দ্য বিস্ট’, ‘গ্রিন নাইট’ ও ‘মনস্টার।’ এবারের উৎসবের মেইন প্রোগ্রামে থাকছে ২০৯টি সিনেমা এবং কমিউনিটি বিআইএফএফ-এ থাকছে ৬০টি ছবি।

এবারের আসরে বাংলাদেশের তিনটি সিনেমা জায়গা করে নিয়েছে। উৎসবের ‘নিউ কারেন্টস অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে বিপ্লব সরকার নির্মিত আগন্তুক (দ্য স্ট্রেনজার) এবং ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী (দ্য রেসলার) নির্বাচিত হয়েছে। ‘জিসইউক’ বিভাগে জায়গা পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নির্মাতা।

৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পর্দা উঠছে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। এশিয়ার অন্যতম এই উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

সূত্র: ভ্যারাইটি

Tags: আগন্তুকআরিফ রহমান শিবলীবলীলিড বিনোদন
Previous Post

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পর মহাসড়কে যানজট

Next Post

এবার মোরাতা-আসেনসিওরা বললেন চুমু কাণ্ড ‘অগ্রহণযোগ্য’

Next Post
পুরস্কার গ্রহণের সময় টেনিস খেলোয়াড়ের আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মোরাতা-আসেনসিওরা বললেন চুমু কাণ্ড ‘অগ্রহণযোগ্য’

আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি বিশ্বকাপ ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে সবধরনের ‘কারচুপি’ হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT