চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে সবধরনের ‘কারচুপি’ হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি বিশ্বকাপ ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার জন্য কারচুপির করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন লুইস ফন গাল। বিশ্বআসরে ফন গালের নেদারল্যান্ডসকে কোয়ার্টারে হারিয়ে সেমিফাইনালের মঞ্চে এসে পরে ফাইনালে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল মেসির আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিকে গত বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত বললেও কম বলা হবে না। দুদল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড, ডাচদের একটি লাল কার্ড জোটে। আর্জেন্টিনার ডাগ আউটেও আসে লাল কার্ডের খড়গ। কার্ডের বন্যা বয়ে যাওয়া খেলাটি রূপ বদলেছে বারবার। জয়ের হাসি অবশ্য আর্জেন্টিনার ছিল।

ডাচ কোচ ফন গালের দাবি, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাইয়ে দেয়ার জন্য আর্জেন্টিনাকে সহায়তা করা হয়েছিল। সাক্ষাৎকারে এমন অভিযোগ তুলেছেন গাল।

‘আমি সত্যিই এ নিয়ে অনেককিছু বলতে চাই না। যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোল পায় এবং আমরা কীভাবে গোল পেয়েছিলাম, তখন উপলব্ধি করতে পারবেন। আর্জেন্টিনার কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং শাস্তি পায়নি। আমি মনে করি এটি একটি পূর্বপরিকল্পিত খেলা ছিল।’

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফন গালের অভিযোগের এখানেই শেষ নয়। বলেছেন, ‘আমি যা বলি তা বলতে চাই। মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন বানানো হয়েছে? হ্যাঁ, আমি তাই মনে করি।’

সেই খেলায় মেসি গোল করান, সফল স্পট কিকে খুঁজে পান জাল। জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। শেষদিকে সবকিছুতে বাগড়া দেন নেদারল্যান্ডসের বদলি নামা ওউট ওয়েঘর্স্ট। জোড়া গোল করে ছড়ান রোমাঞ্চ। অতিরিক্ত সময়ে গড়ানো নাটকীয়তা থামে ২-২ ব্যবধানে। শেষ পর্যন্ত টাইব্রেকার। নায়কোচিত এমিলিয়ানো মার্টিনেজে ৪-৩ ব্যবধানে আকাশী-নীলরা জিতে স্বপ্ন ছোঁয়ার আরেকটু কাছে যায়।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ ২০২২নেদারল্যান্ডসফন গালমেসিলিড স্পোর্টস
Previous Post

এবার মোরাতা-আসেনসিওরা বললেন চুমু কাণ্ড ‘অগ্রহণযোগ্য’

Next Post

নির্বাচন ও গণতন্ত্রে ক্ষত সৃষ্টির দায় বিএনপিকে নিতে হবে: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে ছবি ও সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ও গণতন্ত্রে ক্ষত সৃষ্টির দায় বিএনপিকে নিতে হবে: ওবায়দুল কাদের

একই পরিবারের ৬ জন কারাগারে থাকছেন, হত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT