চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একই চোটে শেষ হতে পারে বুমরাহর ক্যারিয়ার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 12, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার দুশমন্থা বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়ে দেশে ফিরেছে ভারত। জয়ী দলের সদস্য হতে পারতেন জাসপ্রীত বুমরাহ। পিঠের চোটে শেষপর্যন্ত জাতীয় দল জার্সিতে মাঠে নামতে পারেননি তারকা পেসার। গুরুতর এ চোট দ্বিতীয়বার পেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, বলছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড।

গত জানুয়ারিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে পিঠের সমস্যায় বোলিং করতে পারেননি বুমরাহ। এরপর থেকে মাঠের বাইরে আছেন। চোট গড়িয়েছিল অস্ত্রোপচারে, তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়তে হয় রোহিত শর্মাদের। বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে আছেন বুমরাহ। আইপিএল সামনে রেখে কবে নাগাদ ফিরতে পারবেন সেটিও নিশ্চিত নয়।

বুমরাহর মতো পিঠের চোটে ক্যারিয়ারের শেষ দেখেছিলেন বন্ড। পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘দেখুন, মনে করি বুমস (বুমরাহ) ঠিক থাকবে, তবে এটা (ওয়ার্কলোড) সামলানোর বিষয়। ভবিষ্যৎ সফর এবং সূচির দিকে তাকালে, তাকে বিশ্রাম দেয়ার সুযোগ কোথায়, আসলে বিপদের সময়টা কোথায়? প্রায়ই এমন হয় যে, (আইপিএল থেকে) টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়া ঝুঁকিপূর্ণ।’

‘যখনই সংস্করণের পরিবর্তন হয়, বিশেষ করে টি-টুয়েন্টি থেকে টেস্ট ম্যাচে যাওয়াটা চ্যালেঞ্জিং। যদি ওয়ানডে সিরিজে খেলেন, তাহলে খুব খারাপ নয়। সেখানে সপ্তাহে তিনটি ম্যাচ খেলবেন, একটি অনুশীলন সেশন থাকবে, প্রায় ৪০ ওভার বোলিংয়ের মধ্যে থাকবেন, একটি টেস্ট ম্যাচের কাছাকাছি। কিন্তু টি-টুয়েন্টিতে, বিশেষ করে আইপিএলে যখন সপ্তাহে তিনটি ম্যাচ খেলবেন, সেখানে দুই দিনের ভ্রমণ থাকে, একটি অনুশীলন সেশন পেতে পারেন, ভাগ্যবান হলে ২০ ওভার বোলিং করবেন, যা টেস্ট ম্যাচের অর্ধেক বা অর্ধেকেরও কম।’

‘পরের বিশ্বকাপের জন্য সে খুবই মূল্যবান। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবেন, আমি হলে তাকে টানা দুটির বেশি ম্যাচ খেলাতে চাইতাম না। আইপিএলের শেষ ভাগ থেকে একটি টেস্ট ম্যাচে যাওয়া বড় ঝুঁকিপূর্ণ হবে। তাই তারা কীভাবে বিষয়টি সামলাবে, তা গুরুত্বপূর্ণ হবে। ওর যদি একই জায়গায় আর একবার চোট লাগে, তাহলে কিন্তু ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে। কারণ ওই জায়গায় আর দ্বিতীয়বার অস্ত্রোপচার সম্ভব হবে বলে আমার মনে হয় না।’

Tags: অস্ট্রেলিয়াআইপিএলবুমরাহভারতলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ঢাকায় তুরস্কের কোচ গ্রুপ

Next Post

রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

Next Post
রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

কুষ্টিয়ায় তামাকের পরিবর্তে সবজি ও ফলের চাষে কৃষকরা আগ্রহী. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় তামাক ছেড়ে মিশ্র সবজি ও ফল চাষে ঝুঁকছেন কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT