জমির ঊর্বতার জন্য ক্ষতিকারক তামাক ছেড়ে মিশ্র সবজি ও ফল চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক। উপজেলার কয়েকটি ইউনিয়নের আবাদি জমিতে এখন তামাকের বদলে বিভিন্ন মিশ্র সবজিসহ মিশ্র ফলের বাগান মানুষের দৃষ্টি কাড়ছে। বাজারে এসব সবজি ও ফলের দাম ভালো হওয়ায় সংসারে সুদিন ফিরছে কৃষকের।








