চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ মহিলা ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ট্রফি জয় করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাঠমান্ডু থেকে শিরোপা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। পরে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের আনা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেই স্মৃতি স্মরণে রেখে মুকুট ধরে রাখার মিশনে নামবে লাল-সবুজের দল। একই মাঠে অক্টোবরে লড়াইয়ে নামবেন সাবিনা-সানজিদারা, প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সপ্তম আসরের গ্রুপিং আগে হলেও সোমবার ম্যাচের দিনক্ষণ প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। শিরোপা ধরে রাখার মিশনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান।

আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে আসর। ২০ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামবে সাবিনা খাতুনের দল। দুদিন পর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

‘এ’ গ্রুপে তিন দল থাকলেও ‘বি’ গ্রুপে লড়বে স্বাগতিক নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপপর্বের লড়াই। ২৭ অক্টোবর সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

এবারের আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় নেপালে হবে টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে এ মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Tags: নেপালবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনা
Previous Post

গাজীপুরে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ

Next Post

পাকিস্তানের সঙ্গে ‘৭১ প্রশ্নটির’ সমাধান চান উপদেষ্টা নাহিদ

Next Post
উপদেষ্টা নাহিদ পাকিস্তানের সঙ্গে ৭১ প্রশ্নের সমাধান চান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সঙ্গে ‘৭১ প্রশ্নটির’ সমাধান চান উপদেষ্টা নাহিদ

লিভারপুলের সালাহ জয়োল্লাসে উদ্দীপ্ত, মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT