চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে ‘৭১ প্রশ্নটির’ সমাধান চান উপদেষ্টা নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টা নাহিদ পাকিস্তানের সঙ্গে ৭১ প্রশ্নের সমাধান চান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তারা পাকিস্তানের সঙ্গে ১৯৭১ এর ‘প্রশ্নটির’ সমাধান করতে চান।

রোববার (১ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ আহমেদের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এসব কথা বলেন বলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহের কথা জানিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে ‘সমাধানে’ আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান।

এতে বলা হয়, সাক্ষাতে উপদেষ্টাকে পাকিস্তানি হাইকমিশনার বলেন, ‘আমরা ১৯৭১ এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। কিন্তু গত সরকার আমাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছে করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখত।’

সৈয়দ আহমদ মারুফ বলেন, ‘চাইলে বহু আগেই এটির সমাধান করা যেত। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।’

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ‘ইতিহাসের শেষ অধ্যায়’। কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১ এর প্রশ্নটির সমাধান করতে চাই।

একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন বলে মত দিয়ে নাহিদ বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেকোন দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।

পাকিস্তান হাইকমিশনার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার প্রস্তাব দিলে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপাতত সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন হলে তখন জানানো হবে।

পাকিস্তানি পরাধীনতা থেকে মুক্ত হতে ১৯৭১ সালে ৯ মাস ব্যাপী সশস্ত্র লড়াই করেছিল বাংলাদেশের জনগণ। তখন পাকিস্তান সেনাবাহিনী নির্যাতনে ৩০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল বলে ইতিহাসে লেখা রয়েছে।

সেই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া এবং আন্তর্জাতিক মহলের কাছে ওই গণহত্যার স্বীকৃতি দাবি করে আসছে বাংলাদেশ। কিন্তু বিগত ৫৩ বছরে দেশটির সঙ্গে সম্পর্কের উত্থান-পতন ঘটলেও এর কোনো সমাধান আজও আসেনি।

উপদেষ্টা নাহিদকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভিসা প্রদান ও বিমানবন্দরে ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে’ গত ১৫ বছর তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে।

নাহিদ বলেন, ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন৷

হাইকমিশনার বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।

এসময় হাইকমিশনার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানান এবং তারা সিরিজ হেরে যাবেন বলেও আশঙ্কা করেন।

Tags: উপদেষ্টানাহিদ
Previous Post

পাকিস্তানের বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ

Next Post

ইউনাইটেডকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

Next Post
লিভারপুলের সালাহ জয়োল্লাসে উদ্দীপ্ত, মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

বিডিআর হত্যার ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যার ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT