চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 26, আগস্ট 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধের সময় প্রতিবাদ ও সমর্থন জানাচ্ছেন শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ।

ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরা। এতে শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার ২৬ আগস্ট বিকেল পৌনে চারটার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ এ তথ্য নিশ্চিত করে তিনি জানিয়েছেন, পৌনে চারটা থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগের মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন। এখন পাঁচটায়ও তারা সেখানে রয়েছেন।

‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবেই শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

তিন দফা দাবির মধ্যে আরও রয়েছে, সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। একই অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবী ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এর আগে, নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।

Tags: তীব্র যানজটবুয়েটশাহাবাগ অবরোধ
Previous Post

বন্যা মোকাবিলায় রেড ক্রিসেন্টকে ১৫ লাখ ডলারের সহায়তা চীনের

Next Post

বিশ্বকাপে বাংলাদেশি প্রথম নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Next Post
বিশ্বকাপে প্রথম নারী আম্পায়ার জেসি, বাংলাদেশি ক্রিকেটের গর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশি প্রথম নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

শোকাহত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছেন পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা অভিযোগের দায় স্বীকার করে মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাইল পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT