চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা অভিযোগের দায় স্বীকার করে মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাইল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 26, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শোকাহত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছেন পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা তদন্তের জন্য মৃত ব্যক্তির কবরে ক্ষমা চেয়েছে জাপানি পুলিশ

শিজুও আইশিমা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তদন্ত ও মিথ্যা অভিযোগের দায় স্বীকার করে তার কবরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে টোকিও পুলিশ। এ সময় প্রসিকিউশন কর্তৃপক্ষও ছিল ।

মঙ্গলবার ২৬ আগস্ট বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ইয়োকোহামায় আইশিমার কবরে গিয়ে ফুল অর্পণ ও ক্ষমা চান তারা।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের ভুলের জন্য কবরে গিয়ে ক্ষমা চান টোকিও মেট্রোপলিটন পুলিশের উপ-সুপারিনটেনডেন্ট জেনারেল তেতসুরো কামাতা, সুপ্রিম পাবলিক প্রসিকিউটরস অফিসের তাকাশি কোইকে এবং টোকিও ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিসের হিরোশি ইচিকাওয়া। এ সময় সেখানে আইশিমার স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।

ওহকাওয়ারা কাকোহকি নামের একটি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন শিজুও।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে যন্ত্রপাতির অবৈধ রপ্তানিতে সম্পৃক্ততার অভিযোগে শিজুও আইশিমা এবং আরও তিনজন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও জামিন দেননি আদালত। টানা ৮ বার জামিন আবেদনে ব্যর্থ হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি পাকস্থলীর ক্যান্সারে মারা যান।

পরে তদন্ত প্রতিবেদন প্রকাশে আইশিমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছিল। একই মামলায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসাকি ওকাওয়ারা ও সাবেক পরিচালক জুনজি শিমাদাকে মুক্তি দেওয়া হলেও জীবিত থাকা অবস্থায় ন্যায়বিচার পাননি আইশিমা।

টোকিও হাইকোর্ট পরে এই তিনজনের বিরুদ্ধে আনা গ্রেপ্তার ও অভিযোগকে মিথ্যে প্রমাণিত বলে ঘোষণা করেন এবং রাষ্ট্র ও টোকিও প্রশাসনকে মোট ১৬৬ কোটি ইয়েন ক্ষতিপূরণের আদেশ দেন। আদালত তদন্তকারীদের ‘অবিচার ও বেআইনি প্রক্রিয়া’ ব্যবহারের জন্য কঠোর সমালোচনাও করেন।

আইশিমার কবরে গিয়ে ক্ষমা প্রার্থনার সময় প্রসিকিউটর ইচিকাওয়া বলেন, ‘আমরা ভুলভাবে আটক ও অভিযোগ এনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি” এবং  জামিন না’ মঞ্জুরের কারণে তাঁর চিকিৎসার সুযোগও কেড়ে নেওয়া হয়েছিল।’

২০২৩ সালে আরেকটি বহুল আলোচিত ঘটনায়, প্রায় ছয় দশক কারাবন্দী থাকার পর নির্দোষ প্রমাণিত ইওয়া হাকামাদার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন শিজুওকা প্রিফেকচার পুলিশের প্রধান।

এই ঘটনাকে জাপানের বিচারব্যবস্থায় ভুল স্বীকারের দৃষ্টান্ত হিসেবেই দেখা হয়।

Tags: অভিযোগতদন্ত
Previous Post

বিশ্বকাপে বাংলাদেশি প্রথম নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Next Post

বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

Next Post
ফজলুর রহমান বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবি পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

সুপ্রিম কোর্ট ভবনের ছবি, বাংলাদেশের প্রধান বিচারালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানি সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT